× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি\

কালীগঞ্জে সকল শ্রেনী পেশার মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল

Kishori
হালনাগাদ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া

ঝিনাইদহের কালীগঞ্জে সকল শ্রেনী পেশার মানুষের অংশগ্রহণে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রæত সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ উপজেলার ও পৌর বিএনপির উদ্যোগে বুধবার বিকাল ৪ টায় শহরের সরকারী ভূষণস্কুল মাঠে দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রদল নেতা হামিদুল ইসলাম হামিদ।

তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া দেশের মানুষের অধিকারের আদায়ে আজীবন সংগ্রাম করেছেন। সেই মানুষটা এখন অসুস্থ্য, জীবন সংকটাপন্ন। আমরা আল্লাহর দরবারে তার দ্রæত সুস্থ্যতা কামনা করছি। তিনি দ্রæত সুস্থ্য হয়ে দেশের মানুষের মাঝে ফিরে আসবেন, আমরা সেই আশাই করি।

কালীগঞ্জ পৌর বিএনপির আহব্বায়ক আলহাজ¦ আতিয়ার রহমানের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত অংশ নেন জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী কালীগঞ্জ উপজেলা শাখার আমীর মাওঃ আবু তালেব ও ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আব্দুল জলিল।

উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলনের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা নজরুল ইসলাম মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সদস্য আনোয়ারুল ইসলাম রবি ও বিএনপি নেতা সাবেক কাউন্সিলর আশরাফুজ্জামান রনিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শেষে খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..