× Banner

মোঃ সহিদুল ইসলাম, মধুখালী প্রতিনধি

কামারখালীতে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

Kishori
হালনাগাদ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায়

ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে কামারখালী বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৪টায় আয়োজিত এ দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। মধুখালী উপজেলা বিএনপি সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান মিয়া হাবিব এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা বিএনপি সাধারন সম্পাদক মোঃ আব্দুল আলীম মানিক ।

তিনি বলেন, “বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি বাংলাদেশের নেত্রী।” এ সময় তিনি দেশনেত্রীর সুস্থতা কামনায় সবাইকে আন্তরিকভাবে দোয়া করার আহ্বান জানান। তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া আমাদের মাতৃতুল্য নেত্রী। তাঁর সুস্থতা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সবাই আন্তরিকভাবে তাঁর জন্য দোয়া করবেন।” এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা পৌরবিএনপি সভাপতি মোঃ হায়দার আলী মোল্যা, মধুখালী উপজেলা বিএনপি সহ-সভাপতি মোঃ সাঈদুর রহমান সাঈদ, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, অর্থ সম্পাদক মোঃ আলী মুনসুর দাউদ, সহ-অর্থ সম্পাদক মেহেদী হাসান সুমন, মধুখালী পৌর কৃষক দলের সদস্য সচিব মোঃ হাবিবুর রহমান হাবির, জিয়া মঞ্চ ফরিদপুর জেলা শাখার যুগ্ন সাধারন সম্পাদক ও আড়পাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ আশিকুর রহমান শান্ত , ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক আঃ মতিন বিশ্বাস, মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম লিটন, মধুখালী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান সুমন, কামারখালী ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি ও বর্তমান সভাপতি প্রার্থী এবং উপজেলা বিএনপি সদস্য মোঃ আক্কাচ আলী মৃধা,আড়পাড়া ইউনিয়ন বিএনপি সাবেক আহবায়ক ও বর্তমান সভাপতি প্রার্থী এবং উপজেলা বিএনপি সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এহিয়া হোসাইন, উপজেলা বিএনপি সদস্য মোঃ আমিরুল ইসলাম বাচ্চু, আড়পাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক প্রার্থী শেখ মোঃ মেজবা উদ্দীন, কামারখালী যুবদলের সভাপতি প্রার্থী মোঃ মাহফুজুর রহমান, সাধারন সম্পাদক পদপ্রার্থী শেখ মোঃ ওমর ফারুক, মোঃ রবিউল ইসলাম সাবেক ইউপি সদস্য ৬নং ওয়ার্ড,কামারখালী স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক পদপ্রার্থী ও ৪নং ওয়ার্ড ইউপি সদস্য পদপ্রার্থী মোঃ মেহেদী হাসান মিয়া, কামারখালী ইউনিয়নের ছাত্রনেতা সাইম ইসলাম , কামারখালী ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি নেতা আঃ রাজ্জাক লিটন, মোঃ জিয়াউর রহমান । দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কামারখালী চাঁদতারা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আমিন উদ্দীন জিহাদী।

মিলাদ শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রæত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও মধুখালী উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া ও মিলাদ মাহফিলে যোগ দেন। দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতা-কর্মীসহ সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বলেন, দেশের সার্বিক কল্যাণ ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য খালেদা জিয়ার সুস্থতা অত্যন্ত প্রয়োজন। তাঁরা নিয়মিতভাবে দোয়া পরিচালনা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..