মাগুরা প্রতিনিধি্র; মাগুরা-ঝিনাইদহ সড়কের রাউতড়া’য় সোমবার সকালে বাস চাপায় রোমান নামে চার বছরের এক শিশু নিহত হয়েছে। রোমান সদর উপজেলার আলাইপুর গ্রামের রুবেল হোসেনের পুত্র।
মাগুরা হাইওয়ে পুলিশের এসআই আব্দুর রউফ জানান, দুপুর সাড়ে ১০ টার দিকে রুবেল তার মা’র সাথে রাউতড়া এলাকায় হাইওয়ে সড়ক পার হচ্ছিলেন। এ সময় কুষ্টিয়া থেকে ফরিদপুরগামী কামিনী পরিবহন নামে একটি যাত্রীবাহি বাস রুবেলকে চাপা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। পুলিশ বাসটিকে আটক করেছে।