× Banner
সর্বশেষ
এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ শারীরিক অসুস্থতার কারণে চেয়ারম্যানের পদ ছাড়ার আবেদন ইউজিসি চেয়ারম্যানের দেশের ৫৪টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাস টার্মিনাল পরিদর্শনে সড়কমন্ত্রী ; নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন- সড়কমন্ত্রী ঈদকে ঘিরে জমে উঠেছে ঠাকুরগাঁওয়ের চৌরাস্তার মার্কেটগুলো আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমান প্রতিমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না – সেতুমন্ত্রী ১৫ কার্যদিবসের মধ্যে ব্রডশিট জবাব না দিলে এমপিও স্থগিতের সতর্কতা

ডেস্ক

খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনার মধ্য দিয়ে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২ ডিসেম্বর২০২৫) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে জাতির কাছে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়।

বৈঠকে বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়।

এ বিষয়ে বেগম খালেদা জিয়ার পরিবার এবং দল অবগত রয়েছে বলেও জানানো হয় প্রেস ব্রিফিংয়ে। পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বিশেষ বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের বিবৃতিটি পড়ে শোনান। এ সময় আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..