× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

পিআইডি

ঢাকায় দূষণবিরোধী বিশেষ যৌথ অভিযান শুরু

Kishori
হালনাগাদ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
দূষণবিরোধী বিশেষ যৌথ অভিযান শুরু

পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে বিআরটিএ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র‌্যাব, বিএনসিসি, বাংলাদেশ স্কাউট, গ্রিন ভয়েস, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে আজ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় দূষণবিরোধী ব্যাপক অভিযান পরিচালিত হয়েছে। মোট ১০টি ম্যাজিস্ট্রেরিয়াল টিম প্রযোজ্য ক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনা করে। এর মধ্যে পরিবেশ অধিদপ্তর নিজস্বভাবে ৩টি ম্যাজিস্ট্রেরিয়াল টিমের মাধ্যমে অভিযান পরিচালনা করে।

শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুসারে পরিবেশ অধিদপ্তর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) ও উত্তরা এলাকায় শব্দদূষণবিরোধী দুটি মোবাইল কোর্ট পরিচালনা করে। এ অভিযানে ৫টি মামলার মাধ্যমে মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ১২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। পাশাপাশি একাধিক যানবাহনের চালককে সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়।

যানবাহন থেকে মানমাত্রার বেশি কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে আইইবি এলাকায় পরিচালিত অন্য একটি মোবাইল কোর্টে ১৫টি মামলার মাধ্যমে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ধোঁয়া নির্গতকারী কয়েকটি যানবাহনের চালককে সতর্ক করা হয় এবং পরিবেশবান্ধব চলাচলের গুরুত্ব তুলে ধরা হয়।

বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুসারে নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের অভিযোগে বসিলা মোহাম্মদপুর ও উত্তরা দিয়াবাড়ি এলাকায় দুটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ অভিযানে ৮টি মামলার মাধ্যমে ১ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং পার্শ্ববর্তী কয়েকটি প্রতিষ্ঠানকে বায়ুদূষণ রোধে সতর্ক করা হয়।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬(ক) ধারা লঙ্ঘন করে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের দায়ে উত্তরা এলাকায় পরিচালিত আরেকটি মোবাইল কোর্টে ৫টি মামলার মাধ্যমে ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে বাজার, সুপারশপ ও দোকান মালিকদের নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধে সচেতন করা হয় এবং সাধারণ জনগণের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় দূষণবিরোধী এ ধরনের অভিযান ঢাকা মহানগরসহ সারাদেশে নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..