× Banner
সর্বশেষ
ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

স্মার্ট টুথব্রাশ ব্যবহার করুন

admin
হালনাগাদ: সোমবার, ২৫ জুলাই, ২০১৬

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ফোন থেকে টিভি সবই যখন স্মার্ট প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে, তখন হাতের টুথব্রাশটা কেন পিছিয়ে থাকবে?

এই ভাবনা থেকেই স্মার্ট টুথব্রাশ নিয়ে এসেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অনভি। ‘প্রোফিক্স’ নামের এই টুথব্রাশটিতে রয়েছে ক্যামেরা। তাই দাঁত ব্রাশ করার সময় সরাসরি মুখের ভেতরের অবস্থার ভিডিও দেখতে পারবেন আপনার আইফোনে।

আর চাইলে দাঁতের ডাক্তারকে দেখানোর জন্য ভিডিও ধারণ বা স্থিরচিত্রও তুলে রাখতে পারবেন। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগেজেট।

প্রোফিক্স টুথব্রাশের মধ্যে রয়েছে একটি ছোট লাইট এবং এইচডি ক্যামেরা। ১০৮০ পিক্সেলের ভিডিও ধারণ করতে পারবে এই ক্যামেরাটি। পাশাপাশি ১০ মেগাপিক্সেলের স্থিরচিত্র তুলতে পারবে।

ফলে মুখের ভেতরের ও দাঁতের স্পষ্ট ছবি তুলতে পারবে এই টুথব্রাশটি। দাঁতের ফাঁকে কোনো ময়লা জমে আছে কি না বা ভেতরে মাড়িতে কোনো দাঁতের সমস্যা আছে কি না এই ছবির মাধ্যমে ব্যবহারকারীরা ও দন্ত চিকিৎসকরা সেটি শনাক্ত করতে পারবেন।

স্মার্ট এই ডিভাইসের সঙ্গে রয়েছে চারটি পরিবর্তনযোগ্য ব্রাশ। প্রয়োজন অনুযায়ী দাঁতের অবস্থা বুঝে এসব ব্রাশ বদলে ব্যবহার করা যাবে।

তবে এই স্মার্ট টুথব্রাশটি বেশ দামি, ৪০০ মার্কিন ডলার। এর মাত্র অর্ধেক দামেই পাওয়া যায় ওরাল-বি এর ৭০০০ স্মার্টসিরিজের টুথব্রাশ। কাজও প্রায় একই। তবে ওরাল বি-এর টুথব্রাশগুলো পরিবর্তন করা যায় না।


এ ক্যটাগরির আরো খবর..