× Banner
সর্বশেষ
সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহাল লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৪ আষাঢ় বৃহস্পতিবার (৯ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও নতুন নিয়োগ দ্রুত সম্পন্নের নির্দেশ বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

সামাজিক সম্পর্ক জোরদার ও নির্বাচন প্রস্তুতিতে মফিকুল হাসান তৃপ্তির আহ্বান

Kishori
হালনাগাদ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
সামাজিক সম্পর্ক জোরদার ও নির্বাচন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ (শার্শা) আসনে সামাজিক সম্পর্ক উন্নয়ন ও নির্বাচনী প্রস্তুতি জোরদারের লক্ষ্যে বেনাপোল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নামাজ প্রাম ও দুর্গাপুর এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ মজিদ।
বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব মফিকুল হাসান তৃপ্তি বৈঠকে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে মতবিনিময় করেন। তিনি বলেন, বিএনপি উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে। ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
স্থানীয় নেতাকর্মীরা জানান, শার্শা-যশোর ১ আসনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে মাঠে নেমে কাজ করছেন তারা। জনগণের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বাড়াতে ধারাবাহিকভাবে এমন উঠান বৈঠকের আয়োজন করা হবে বলেও তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন  ‘সহ তথ্য গবেষণা বিষয়ক  আতাউর রহমান আতা
পৌর বিএনপির সহ সভাপতি সাহাবুদ্দিন সহ-সভাপতি সাহাদুর রহমান খোকন সহ-সভাপতি নাসিমুল গনি বল্টু সহ-সভাপতি ইদ্রিস সহ-সভাপতি  আব্দার রহমান মালেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম যুগ্ম সম্পাদক মেহেরুল্লাহ  সংগঠন সম্পাদক আহাদ  পৌর বিএনপির অর্থ সম্পাদক সামাদ আলি আলী শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম শহীদ  পৌর ছাত্রদলের সদস্য সচিব ইসতিয়াক আহমদ শাওন পৌর যুবদল ছাত্রদল শ্রমিক দল সহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..