× Banner
সর্বশেষ
ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

প্রথম স্থানে রয়েছে শ্রীমঙ্গল পযর্টন নগরী – পর্যটনমন্ত্রী রাসেদ খান মেনন

admin
হালনাগাদ: সোমবার, ২৫ জুলাই, ২০১৬

হাবিবুর রহমান খান,শ্রীমঙ্গল প্রতিনিধি: বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী বেসরকারী বিমান ও পর্যটনমন্ত্রী রাসেদ খান মেনন বলেছেন, বাংলাদেশে যতগুলো পর্যটনস্থান রয়েছে তার মধ্যে শ্রীমঙ্গল প্রথম স্থানে রয়েছে।

এখানকার চা বাগান ও প্রাকৃতিক সৌন্দয্য পর্যটকদের কাছে। রোববার বিকেলে বাংলাদেশ ওয়ার্কাস পার্টি শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে অনুষ্টিত মুক্তিযুদ্ধের চেতনা ও মুল্যবোধের ভিত্তিতে সন্ত্রাস ,জঙ্গিবাদ বিরোধী সংগ্রাম শির্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি এ কথা গুলো বলেন।

শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনাতনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় ওয়ার্কাস পাটি মৌলভীবাজার জেলার সিনিয়র নেতা সৈয়দ আমিরুজ্জামানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন কবি সৌমিত্র দেব টিটু, তাপস কুমার ঘোষ, সৈয়দ মনসুরুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ মনির ও ওয়ার্কাস পাটির নেতা মো. মিনারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবিন্দ।

দেশের চলমান পরিস্থিতি নিয়ে এ আলোচনা সভায় মন্ত্রী আরো বলেন বাংলাদেশের কাছে প্রস্তাব এসেছিল সিরিয়ায় আইএস এর ঘাটিতে আক্রমন করার জন্য কিন্তু বাংলাদেশ জাতী সংঘ কে পাস কাটিয়ে কখনও তা করবে না। তবে যদি পবিত্র মক্কা মদিনার উপর আঘাত আসে সে ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাবে।

এ সময় মন্ত্রী আরো  বলেন, গত অক্টোবর মাস থেকেই নাশকতা ঝুঁকির অযুহাত দেখিয়ে যুক্তরাজ্য, অষ্টেলিয়া ও জার্মানীতে বিমান পথে বাংলাদেশ থেকে মালামাল পরিবহন বন্ধ করে দিয়েছে। কিন্তু বাংলাদেশ শান্তির দেশ। বাংলাদেশ বিশ্ব শান্তি রক্ষায় কাজ করে।

আলোচনা সভা শেষে সাংবাদিকদের একব প্রশ্নের উত্তরে তিনি মন্ত্রী বলেন, জার্মানী, ফান্স আমেরিকা দেশ গুলোতেও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সেই দেশ গুলোতে পর্যটক যেতে পারলে আমাদের দেশে আসতে পারবেনা কেন। বর  বাংলাদেশও পর্যটকদের জন্য বিশেষ নিরাপত্তা জোরদার রাখা হয়েছে। তাই নির্ভয়ে যে কোন দেশের পর্যটকদের  বাংলাদেশ ভ্রমনের আহব্বান তার।


এ ক্যটাগরির আরো খবর..