× Banner
সর্বশেষ
গ্যাস মজুত থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার উত্তোলনে পদক্ষেপ নেয়নি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলন – তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

পাইকগাছায় তারুণ্যের উৎসব উপলক্ষে র‍্যালী পরিচ্ছন্নতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
তারুণ্যের উৎসব উপলক্ষে র‍্যালী পরিচ্ছন্নতা ও আলোচনা সভা

খুলনার পাইকগাছায় তারুণ্যের উৎসব উপলক্ষে র‍্যালি বেলুন উড়িয়ে,পরিস্কার পরিচ্ছন্নতা ও আলোচনা সভার মধ্যে দিয়ে পালিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য র‍্যালি উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর নেতৃত্বে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়।

উপজেলার বিভিন্ন স্থানে পরিস্কার পরিচ্ছন্নতা শেষ করে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ফজলে রাব্বী, সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন, মেডিকেল অফিসার ডাঃ সুজন কুমার সরকার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, অফিসার ইনচার্জ রিয়াদ মাহামুদ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার।

এসডিএফ কর্মকর্তা মোঃ জাকারিয়ার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা,শিক্ষক, শিক্ষার্থী,সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।


এ ক্যটাগরির আরো খবর..