× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে রপ্তানি বহুমুখীকরণের গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে -এলজিআরডি মন্ত্রী দেশে রাজনৈতিক দুর্বলতার কারণে জলবায়ু নিয়ে কাঠামোগত পরিবর্তন হয়নি – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ,হবিগঞ্জ

নবীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরী শাহজালাল বেকারিকে জরিমানা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
সামগ্রী তৈরী শাহজালাল বেকারিকে জরিমানা

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ী বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণ, লেবেলবিহীন পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ও ভেজাল উপাদান ব্যবহারের দায়ে ‘শাহজালাল স্পেশাল বেকারি’কে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১৮ নভেম্বর মঙ্গলবার নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে এসব অনিয়ম ধরা পড়ে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে দেখা যায়—বেকারির পণ্যসমূহে কোনো লেবেল বা উৎপাদনের তারিখ নেই, ব্যবহৃত ডালডা, তেল ও ক্রিম মেয়াদোত্তীর্ণ, আর ফুড কালারের পরিবর্তে কাপড়ের রং ব্যবহার করা হচ্ছে। এছাড়া ক্ষতিকর অ্যামোনিয়াম মেশানো খাদ্য উৎপাদনের প্রমাণ মেলে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২, ৫১ ও ৫২ ধারায় বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ঘটনাস্থলেই তা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম বলেন, “জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানে স্থানীয় পুলিশ প্রশাসন সহায়তা প্রদান করে।


এ ক্যটাগরির আরো খবর..