× Banner
সর্বশেষ
ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর  

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ,হবিগঞ্জ

কোটালীপাড়া থানায় ও উপজেলা পরিষদ লক্ষ্য করে ককটেল হামলায় ৩ পুলিশ সদস্য আহত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
যুবকের লাশ উদ্ধার

গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় ও উপজেলা পরিষদ লক্ষ্য করে দুর্বৃত্তদের ককটেল হামলায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।
গত সোমবার রাত ১০টার দিকে কোটালীপাড়া থানায় ১টি ও উপজেলা পরিষদ লক্ষ্য করে ২টি ককটেল হামলার এ ঘটনা ঘটে।
এতে কোটালীপাড়া থানার নারী কনস্টেবল (কনস্টেবল নাম্বার ৮৪৫) আইরিন নাহার (৩১), কনস্টেবল (কনস্টেবল নাম্বার ৭৯১)  আরিফ হোসেন (৩৩) ও কনস্টেবল (কনস্টেবল নাম্বার ৭৬৬) নজরুল ইসলাম (৫২) আহত হয়েছেন। আহতরা কোটালীপাড়ার ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস এ তথ্য জানিয়েছেন।
ওই কর্মকর্তা  বলেন, আহতরা আমাকে জানিয়েছেন থানায় ডিউটিরত অবস্থায়  ককটেল বিস্ফোরণে  তারা আহত হন। তাদের শরীরে স্পিন্টারের আঘাত ছিল। তবে সেগুলো মারাত্মক নয়। তাই তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আহতরা সবাই কোটালীপাড়া থানার কনস্টেবল বলে ওই কর্মকর্তা জানান।
রাত দশটার দিকে থানায় ককটেল ছুড়ে মারার কথা সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) খন্দকার হাফিজুর রহমান।
এতে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি জানিয়ে কোটালীপাড়া থানার সেকেন্ড অফিসার এস.আই মামুন বলেন, কোটালীপাড়া থানায় একটি ও উপজেলা পরিষদে দুইটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। এগুলো উদ্ধার ও তদন্ত কাজ শুরু হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..