× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

চটেছেন আমির

admin
হালনাগাদ: রবিবার, ২৪ জুলাই, ২০১৬

বিনোদন ডেস্ক: আমির খান এর পরবর্তী সিনেমা ‘দাঙ্গাল’। বর্তমানে এ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।

সিনেমায় ভারতের কিংবদন্তি কুস্তিগীর মহাবীর ফোগাটের ভূমিকায় দেখা যাবে আমিরকে। শুধু যে অভিনয় করবেন তা নয়, গান গাইতেও দেখা যাবে তাকে। তাও আবার র‌্যাপ গান।

সম্প্রতি ‘দাঙ্গাল’ সিনেমায় র‌্যাপ গায়ক আমিরের লুক ধরা পড়ে ক্যামেরায়। এরপরই তা প্রকাশিত হয় সংবাদ মাধ্যমগুলোতে। বিষয়টিতে খুশি হতে পারেননি আমির। সিনেমা মুক্তির আগেই সব রহস্য সংবাদ মাধ্যমে ফাস হয়ে গেলে ভালো লাগার কথাও নয়। এমনিতেই মুম্বাই ফিল্ম সোসাইটি তাকে ‘পারফেকশনিস্ট’ বলে। যে কারণে আমিরের সব কিছুতেই রয়েছে বাড়তি সতর্কতা। কিন্তু তারপরও ছবিটি কীভাবে ফাস হলো ভেবে পাচ্ছেন না তিনি। আর এ কারণেই চটেছেন আমির।

শুধু আমির কেন, কোনো অভিনেতাই চান না মুক্তির আগেই তার চরিত্রটি সম্পর্কে সবাই জেনে যাক। এর আগে একই রকম সমস্যায় নিজের ক্ষোভ প্রকাশ করেছিলেন সালমান খান। ‘সুলতান’ সিনেমায় তার কুস্তির ছবি প্রকাশ হয়ে যাওয়ায় সিনেমার ক্রুদের ওপর ভীষণ ক্ষেপেছিলেন সাল্লু ভাই। শুধু তাই নয়, শুটিং সেটে ক্যামেরা এবং ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞাও দিয়েছিলেন। বাড়িয়ে ছিলেন নিরাপত্তা ব্যবস্থা। দেখা যাক, এবার আমির কী ব্যবস্থা গ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..