× Banner
সর্বশেষ
ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

ফেসবুকের বিমান আকাশে উড়লো

admin
হালনাগাদ: রবিবার, ২৪ জুলাই, ২০১৬

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: প্রথমবারের মতো আকাশে পাখা মেললো ফেসবুকের বিমান অ্যাকুইলা। সারাবিশ্বে ইন্টারনেট সুবিধাবঞ্চিত এলাকায় ইন্টারনেট সেবা দিতে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ সৌরশক্তিচালিত বিমান নিয়ে পরীক্ষা চালাচ্ছেন।

অ্যাকুইলা এমনই একটি বিমান। প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ওড়ানো হয় এটি। এর বেশ কিছু ছবি মার্ক জুকারবার্গ তার ফেসবুক পেজে আপলোড করেছেন। ইঞ্জিনটিতেও লাগানো আছে ক্যামেরাও। যা থেকে তোলা কিছু ছবিও পোস্ট করেছেন তিনি।

সূর্যোদয়ের সময় এই পরীক্ষা চালানো হয়েছে বলে ক্যাপশনে লিখেছেন জুকারবার্গ। তিনি বলছেন, এ পরীক্ষা সফল হয়েছে। ফেসবুকের কানেকটিভিটি ল্যাব নামের একটি বিভাগ অ্যাকুইলা বিমানটি নিয়ে কাজ করছে। বিমানটি আকাশ থেকে লেজার প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেট সংযোগ দিতে পারে।

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ইউমা অঞ্চলে বিমানটিকে ৩০ মিনিটের জন্য পরীক্ষামূলকভাবে ওড়ানোর কথা থাকলেও পরে তা ৯৬ মিনিট পর্যন্ত ওড়ানো হয়েছে। বিমানটির পাখা বোয়িং ৭৩৭ বিমানের পাখার চেয়েও প্রশস্ত।


এ ক্যটাগরির আরো খবর..