× Banner
সর্বশেষ
এআইভিত্তিক ডেটা বিশ্লেষণে বাজার ব্যবস্থাপনা শক্তিশালী করবে সরকার জাপানের সহযোগিতায় ১৬ ডিসেম্বর শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি জাতীয় স্বার্থ সুরক্ষায় স্বচ্ছ কার্বন মার্কেট গঠনের আহ্বান দেশে টেক্সটাইল ও পাট খাতে বৃহৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন, ভোটার তালিকার অপেক্ষায় ইসি রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন – সিইসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট খারিজ বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস মোদির ফেসবুক ভিডিও ব্লক করে মেটা বললো, ‘কারিগরি ত্রুটি’

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের আবু তালেব ৪৯তম বিসিএস শুরু শিক্ষা ক্যাডারে রসায়নে প্রথম

Kishori
হালনাগাদ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
আবু তালেব ৪৯তম বিসিএস শুরু শিক্ষা ক্যাডারে রসায়নে প্রথম

পঞ্চগড়ের ছেলে আবু তালেব ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে রসায়ন বিভাগে প্রথম হওয়ার গৌরব অর্জন করেছেন। ৪৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে শিক্ষা ক্যাডারের রসায়ন বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কৃতি সন্তান আবু তালেব।
আবু তালেব পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের খোঁচাবাড়ী এলাকার আহমেদনগর গ্রামের কৃষক সরদার আলী ও গৃহিণী রাবেয়া বেগমের সন্তান। তিন ভাই-বোনের মধ্যে তালেব দ্বিতীয়।
তিনি ২০১৪ সালে পামুলী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং ২০১৬ সালে ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস করেন। উভয় পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হন তালেব।
এরপর উচ্চ শিক্ষার জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ভর্তি হন। এরপর কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর  পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। এরপর প্রতিযোগিতা পূর্ণ বিসিএস এ অংশ নিয়ে দেখা পান কাঙ্ক্ষিত সাফল্যের। গ্রাম থেকে রাজধানী শেষে জাতীয় পর্যায়ে সাফল্যের দ্যুতি ছড়িয়েছেন আবু তালেব।
প্রতিক্রিয়ায় আবু তালেব বলেন, “আলহামদুলিল্লাহ, এটি আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। এই ফল আমার বাবা-মা, শিক্ষক এবং পরিবারের সহযোগিতা ছাড়া সম্ভব ছিল না। আমি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম শিক্ষক হবো এবং গ্রামের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবো। সেই সাথে দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই।”
তিনি আরও বলেন, “এটা আমার চতুর্থ বিসিএস। এর আগে ৪৬তম বিসিএসে লিখিত দিয়েছিলাম, ৪৭তম বিসিএসে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলাম। তাই এবার সফলতা পাওয়া আমার জন্য অনেক আনন্দের।”
ছেলের সাফল্যে আবেগাপ্লুত পিতা সরদার আলী বলেন, “আমি একজন কৃষক মানুষ। নিম্মবিত্ত পরিবারে নানান প্রতিকূলতার পরও ছেলে-মেয়ের লেখাপড়া চালিয়ে নিয়েছিলাম। আজ ও দেশের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রথম হয়েছে, এটা আমাদের পরিবারের জন্য গর্বের। আল্লাহর অশেষ রহমতে আমার ছেলে দেশের জন্য কাজ করবে, এটাই আমার সবচেয়ে বড় প্রার্থনা। দেশের মানুষের কাছে দোয়া চাই।”


এ ক্যটাগরির আরো খবর..