× Banner
সর্বশেষ
ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

চুল কি সময়ের আগেই পাকছে?

admin
হালনাগাদ: রবিবার, ২৪ জুলাই, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: অধিকাংশের ক্ষেত্রে চুল পাকা শুরু হয় ৩০ বছরের কিছু আগে থেকে। তবে অনেকের বেলায় চুল এতটাই পাকে যে এটা খুব বিব্রতকর অবস্থা তৈরি করে। বয়সের সঙ্গে সঙ্গে চুল পাকবে, এটা তো স্বাভাবিক। তবে খুব বেশি বয়স না হওয়ার আগেই চুল পাকা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।

ধূমপান, মানসিক চাপ, ঘুমের অসুবিধা ইত্যাদি চুলের অকালপক্বতার জন্য অনেকটাই দায়ী। তবে কিছু বিষয় রয়েছে, যেগুলো মেনে চললে চুলের অকালপক্বতা অনেকটাই প্রতিরোধ করা যায়।

জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ে প্রকাশিত হয়েছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন।

. আমলকী

আমলকী খাওয়া এবং চুলে লাগানো চুলের অকালপক্বতা দূর করতে কাজ করে।

. নারকেল তেল

নারকেল তেলের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চুলের বৃদ্ধিতে সাহায্য করে; রক্ত সঞ্চালন ভালো করে। চুলে নারকেল তেলের নিয়মিত ব্যবহার অকালপক্বতা প্রতিরোধে কাজ করে।

. মেহেদি অথবা হেনা

মেহেদি ও হেনা চুল কালো রাখতে বেশ উপকারী। এটি চুলে কন্ডিশনারের মতো কাজ করে। তাই চুলে প্রায়ই এগুলো লাগাতে পারেন।

. আদা

প্রতিদিন এক টেবিল চামচ মধুর সঙ্গে আদা মিশিয়ে খাওয়া চুলের রংকে স্বাভাবিক রাখতে কাজ করে। তাই চুলের অকালপক্বতা রোধে এটিও খেতে পারেন।


এ ক্যটাগরির আরো খবর..