× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

রদবদল ডিএমপির ৮ ওসিকে

admin
হালনাগাদ: রবিবার, ২৪ জুলাই, ২০১৬

স্টাফ রিপোর্টার: রদবদল করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের আট থানার অফিসার ইনচার্জ (ওসি)। ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার নির্দেশে এ রদবদল করা হয়।

একই সঙ্গে রদবদল হওয়া পুলিশের এসব কর্মকর্তাদের স্ব স্ব কর্মস্থলে দ্রুত যোগদান করতে বলা হয়েছে।

শনিবার ডিএমপি কমিশনারের নির্দেশে নিউমার্কেট থানার ওসি মোহাম্মদ ইয়াসির আরাফাত খানকে কলাবাগান থানায়, ক্যান্টনমেন্ট থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমানকে নিউমার্কেট থানায়, নিউমার্কেট থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মাহাবুবুর রহমানকে ক্যান্টনমেন্ট থানায়, পুলিশ পরিদর্শক মতলুবর রহমানকে ওসি (তদন্ত) নিউমার্কেট থানায় বদলি করা হয়েছে। এ ছাড়া পল্টন থানার ওসি মোরশেদ আলমকে ঢাকা মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগে, রামপুরা থানার ওসি রফিকুল ইসলামকে পল্টন থানায়। মতিঝিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রলয় কুমার সাহাকে রামপুরা থানা এবং পুলিশ পরিদর্শক গোয়েন্দা (উত্তর) গোলাম রব্বানীকে পুলিশ পরিদর্শক (তদন্ত) মতিঝিল থানায় বদলি করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..