× Banner
সর্বশেষ
পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ নবীগঞ্জে চাচাতো বোনকে ধর্ষণ মামলার আসামি তুহিন গ্রেফতার নবীগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  কালীগঞ্জে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল – স্থানীয় সরকার মন্ত্রী

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার করেছে র‌্যাব-৬

Kishori
হালনাগাদ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা শ্যামনগর উপজেলার শংকরকাটি এলাকা থেকে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬। সোমবার (২৮ অক্টোবর ২০২৫) র‌্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা এবং র‌্যাব-৫, সদর কোম্পানি, রাজশাহীর যৌথ অভিযানে এ গ্রেফতার অভিযান পরিচালিত হয়। আজ বুধবার সকালে র‍্যাব-৬ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত ২নং আসামি মোঃ রফিক শেখ (৪৮) কে গ্রেফতার করা হয়। তিনি রাজশাহীর চারঘাট থানার বালাদিয়াড় গ্রামের মৃত রহমতুল্লাহ শেখের ছেলে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ২১ অক্টোবর ২০২৫ তারিখে বিরোধীয় জমিজমার ভাগ-বণ্টনকে কেন্দ্র করে রফিক শেখসহ অন্যান্য আসামিরা একই এলাকার মোস্তফা শেখ নামের এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে আহত মোস্তফা শেখকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে রাজশাহীর চারঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র‌্যাব আরো জানায়, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..