× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

‘একই সূত্রে গাঁথা জঙ্গি হামলা ও সরকারবিরোধী ষড়যন্ত্র’

admin
হালনাগাদ: শনিবার, ২৩ জুলাই, ২০১৬

স্টাফ রিপোর্টার: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জঙ্গি হামলা ও সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র একই সূত্রে গাঁথা।

শনিবার জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মোজাম্মেল হক বলেন, ‘জঙ্গি হামলার সঙ্গে যে জামায়াত ও বিএনপি সরাসরি জড়িত, তা অচিরেই জাতির সামনে উত্থাপন করা হবে। ইতিমধ্যে এ ব্যাপারে প্রয়োজনীয় তথ্য আমাদের হাতে এসেছে। তাই বলা যায় জঙ্গি হামলা ও সরকারবিরোধী আন্দোলন একই সূত্রে গাঁথা।’

তিনি বলেন, জঙ্গিরা কোনো ধর্ম মানে না। তারা ধর্মের নামে অধর্মের কাজ করছে. মানুষ খুন করছে। আর জামায়াতের অলিখিত আমির বেগম খালেদা জিয়া এতে ইন্দন যোগাচ্ছেন।

আয়োজক সংগঠনের সভাপতি প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অধক্ষ্য মো. শাহজাহান আলম সাজু।


এ ক্যটাগরির আরো খবর..