× Banner
সর্বশেষ
আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার

পিআইডি

কাপ্তাই হ্রদ সংরক্ষণের প্রথম কাজ ড্রেজিং কার্যক্রম পরিচালনা করা -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

Kishori
হালনাগাদ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
কাপ্তাই হ্রদের অংশীজনদের সাথে মতবিনিময় সভা

কাপ্তাই হ্রদে ক্রমাগত পলি জমে যাওয়ার ফলে হ্রদটি ধীরে ধীরে ভরাট হয়ে যাচ্ছে। তাই কাপ্তাই হ্রদ সংরক্ষণের প্রথম কাজ হলো ড্রেজিং কার্যক্রম পরিচালনা করা, যা এ অঞ্চলের মানুষের দাবি। বলেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

উপদেষ্টা আজ রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কাপ্তাই হ্রদের অংশীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, কাপ্তাই হ্রদে ক্রমাগত পলি জমে যাওয়ার ফলে হ্রদটি ধীরে ধীরে ভরাট হয়ে যাচ্ছে। এর ফলে পানির স্তর হ্রাস পাচ্ছে, যার কারণে উপরের স্তরে চলাচলকারী বড় আকারের মাছগুলো টিকে থাকতে পারছে না। ফলস্বরূপ, হ্রদে ছোট মাছের আধিক্য বৃদ্ধি পেয়েছে এবং বড় মাছের সংখ্যা উদ্বেগজনকভাবে কমে যাচ্ছে। তিনি বলেন, কাপ্তাই হ্রদকে রক্ষা করতে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মৎস্য উপদেষ্টা বলেন, কাপ্তাই হ্রদে দূষণের পরিমাণও দিন দিন বাড়ছে, এখানে হ্রদে পয়ঃনিষ্কাষণসহ যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। দূষণের ব্যাপারে স্থানীয় সরকার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং এ বিষয়ের সাথে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

রাঙামাটি স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ মোবারক হোসেনের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমীনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ফারাহ শাম্মীসহ অন্যরা।

সভার শুরুতে কাপ্তাই হ্রদের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে একটি ভিডিও প্রদর্শনী উপস্থাপন করেন বিএফডিসির ব্যবস্থাপক কমান্ডার মোঃ ফয়েজ আল করিম।

এরপর বিকেলে উপদেষ্টা কাপ্তাই উপজেলার কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র ও বাঁধ পরিদর্শন করেন। এ সময় বিএফডিসি-এর চেয়ারম্যান ফারাহ শাম্মী, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসানসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..