× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Kishori
হালনাগাদ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মাদারীপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার দুপুরে জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকুর নেতৃত্বে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিন শেষে সদর মডেল থানার সামনে গিয়ে শেষ হয়। এ সময় জেলা ও উপজেলা যুবদলের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। পাশাপাশি কেন্দ্রীয় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতারাও উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে জনগনের ভোটে ক্ষমতায় আসবে বিএনপি। নতুন বাংলাদেশে নতুন সরকার গঠন করে দেশ ও জাতীয় উন্নয়নে কাজ করবে দলটি। এতে যুবদলের নেতাকর্মীরা অগ্রনী ভুমিকা রাখবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে আর কোন অভাব থাকবে না।

বক্তব্যের এক পর্যায়ে নেতারা আরো বলেন, স্বৈরাচারমুক্ত বাংলাদেশে কোনদিন যেন স্বৈরাচারের দোসররা মাথা উঁচু করে আর দাঁড়াতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।
মাদারাীপুর জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্য।

এছাড়া কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশ হাওলাদার, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবিএম মাহমুদ আলম সরদার, মাদারীপুর জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটু, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি বিএম আরিফুর ইসলাম দুলালসহ অনেকেই এ সময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..