× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

ডেস্ক

উত্তরা-মতিঝিল রুটে পুরোদমে মেট্রোরেল পুরোদমে চালু

Kishori
হালনাগাদ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
উত্তরা-মতিঝিল রুটে পুরোদমে মেট্রোরেল

রাজধানীর ফার্মগেটে পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহতের ঘটনায় প্রায় ২২ ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরা-মতিঝিল রুটে পুরোদমে চালু হয়েছে মেট্রো চলাচল। সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে মেট্রো চলাচল স্বাভাবিক হয়।

ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, মেট্রোরেলের সম্মানিত যাত্রীসাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, সোমবার বেলা ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত মেট্রোরেল সেবা নিরবচ্ছিন্নভাবে পুনরায় চালু করা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

এর আগে রোববার (২৬ অক্টোবর) দুপুরের দিকে রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড নিচে পড়ে আবুল কালাম নামে এক পথচারীর মৃত্যু হয়। নিহত আবুল কালামের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে।

দুর্ঘটনার পর রোববার দুপুর সাড়ে ১২টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়। পরবর্তীতে বিকেল ৩টার দিকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়। এরপর সন্ধ্যা সোয়া ৭টার দিকে মতিঝিল থেকে শাহবাগ রুটে মেট্রোরেল সেবা চালু হয়। তবে মেরামত কাজের জন্য সোমবার সকাল পর্যন্ত শাহবাগ থেকে আগারগাঁও পর্যন্ত অংশে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।

পিলার থেকে বিয়ারিং প্যাড নিচে পড়ে নিহত আবুল কালামের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন রেল এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির। সেই সঙ্গে পরিবারের সদস্যদের কেউ যদি বেকার থাকে, তবে তাকে মেট্রোরেলে চাকরি দেয়ার পাশাপাশি মর্মান্তিক এ দুর্ঘটনার তদন্তে ৫ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।

 


এ ক্যটাগরির আরো খবর..