× Banner
সর্বশেষ
আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার

ডেস্ক

বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক হচ্ছে

Kishori
হালনাগাদ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক হচ্ছে

দীর্ঘ ২০ বছর পর সোমবার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নবম যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। জুলাই অভ্যুত্থানে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো এই বৈঠকের মূল লক্ষ্য।

সোমবার (২৭ অক্টোবর) সকাল ৯টা ৪৫ মিনিটে আগারগাঁওয়ের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয়।

শুরু হওয়া বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দল এবং পাকিস্তানের জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিকের নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধি দল অংশ নিচ্ছেন।

বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ সুরক্ষা, কৃষি, ব্যাংকিং, আর্থিক সেবা, জ্বালানি সহযোগিতা, শিক্ষা ও প্রযুক্তি খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনাও রয়েছে।

এর আগে সর্বশেষ ২০০৫ সালের ১২ সেপ্টেম্বর পাকিস্তানের সঙ্গে জেইসি বৈঠকে অংশ নিয়েছিল বাংলাদেশ।

এদিকে রোববার তিন দিনের সফরে ঢাকায় এসেছেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক।

ঢাকা সফরকালে জেইসি বৈঠকে অংশগ্রহণ ছাড়াও একাধিক সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তার।


এ ক্যটাগরির আরো খবর..