× Banner
সর্বশেষ
আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার

পিআইডি

ভূমি মানুষের অস্তিত্বের মূল ভিত্তি -ভূমি সচিব

Kishori
হালনাগাদ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
মানুষের অস্তিত্বের মূল ভিত্তি

ভূমি মানুষের অস্তিত্বের মূল ভিত্তি। ভূমি শুধু একটি ভৌত সম্পদ নয়, এটি মানুষের জীবনের অপরিহার্য অনুষঙ্গ। মানব সভ্যতার সূচনালগ্ন থেকেই ভূমিকে ঘিরেই মানুষের জীবনযাত্রা, অর্থনীতি, সংস্কৃতি ও সমাজের বিকাশ ঘটেছে। মানুষ ভূমির উপর নির্ভর করেই খাদ্য উৎপাদন, বসবাস, শিল্পায়ন ও জীবিকার ব্যবস্থা করে থাকে।  বলেছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।

আজ সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সহযোগিতায় অটোমেটেড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমের আয়েজনে গণমাধ্যম কেন্দ্রে ‘জনবান্ধব ভূমিসেবায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

সিনিয়র সচিব বলেন, ভূমি সংক্রান্ত মামলার প্রায় ৮০ শতাংশই জরিপ কেন্দ্রিক। ভূমি অফিস নিয়ে মানুষের অনেক অভিযোগ। ঘরে বসে মানুষ এখন অনলাইনে ভূমির বিভিন্ন সেবা পাচ্ছে। একসময় ভূমি সেবা মানেই ছিল জটিলতা, দালালচক্রের দৌরাত্ম্য ও সময়ক্ষেপণ। এখন ‘স্মার্ট ভূমিসেবা’ বাস্তবায়নের মাধ্যমে সেই চিত্র বদলেছে। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত স্মার্ট ভূমিসেবা বিষয়ক কর্মশালা বা সেমিনারে এ পরিবর্তনের ধারাকে আরো গতিশীল করেছে।

তিনি বলেন, গত বছরেরে এক ডিসেম্বর থেকে অনলাইনে পাঁচটি ভূমি সেবা চালু করা হয়েছে। তাতে নাগরিকের চাওয়া-পাওয়ার অনেকটাই পূরণ হয়েছে। আমরা কাজ করছি, তবে এখনো অনেক দূর যেতে হবে। দেশের প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয়ে নাগরিক সেবা কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে জনগণ সহজে ভূমি সেবা পেতে পারে। বর্তমানে সারাদেশে ৮১৫টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু রয়েছে।

ভূমি সচিব বলেন, ডিজিটাল ভূমিসেবা শুধু প্রযুক্তির ব্যবহার নয়, এটি নাগরিক সেবার এক বৈপ্লবিক রূপান্তর। এই উদ্যোগের মাধ্যমে জনগণের সময়, অর্থ ও পরিশ্রম কমে গেছে। একইসঙ্গে ভূমি প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে। অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ ব্যবস্থা, ই-নামজারি সেবা, ই-মিউটেশন ও
ই-খতিয়ান যাচাই, ভূমি তথ্য ব্যাংক ও জিও-পোর্টাল ও ডিজিটাল ভূমি রেকর্ড ব্যবস্থাপনা উদ্যোগের ফলে ভূমি ব্যবস্থাপনা অনেক সহজ, স্বচ্ছ ও দ্রুত হচ্ছে। আমরা অ্যাপ চালু করেছি, যার মাধ্যমে পর্চা সংগ্রহ, নকশা পাওয়া, ভূমি উন্নয়ন কর পরিশোধ সবই ঘরে বসে করা যায়।

তিনি বলেন, একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অংশগ্রহণমূলক ভূমি প্রশাসন গড়ে তুলতে গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য। সংবাদমাধ্যম যত বেশি দায়িত্বশীল ও পেশাদার হবে, ততই জনবান্ধব ভূমিসেবা বাস্তবায়ন ত্বরান্বিত হবে। জনবান্ধব ভূমিসেবা কেবল সরকারি প্রচেষ্টায় নয়, গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা ও নাগরিক সচেতনতার মাধ্যমেই বাস্তব রূপ পেতে পারে।

সেমিনারে বিএসআরএফ সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুর রহমান, যুগ্মসচিব জহিরুল ইসলাম, উপসচিব আমজাদ হোসেন ও বিএসআরএফ সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলসহ অন্যান্য সাংবাদিক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মুল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত সচিব এমদাদুল হক চৌধুরী।


এ ক্যটাগরির আরো খবর..