× Banner
সর্বশেষ
সুপ্রিম কোর্টে ২৬৫ আইন কর্মকর্তা নিয়োগ: সংখ্যালঘু না থাকায় প্রতিক্রিয়া ডেপুটি স্পিকারের নামে জাল ডিও পত্র তৈরি, এসি ল্যান্ডের বিরুদ্ধে মামলা কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার, কমবে মাদক মামলার জট – স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্টের ভাষায় বলা হচ্ছে সরকারকে ৫ বছরও যেতে দেয়া হবে না – মির্জা ফখরুল গণমাধ্যমের ওপর কোনো গোয়েন্দা চাপ নেই; দাবি তথ্যমন্ত্রীর বিএনপির নারী এমপিকে আইনি নোটিশ পাঠালেন আসিফ মাহমুদ আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার বিনামূল্যে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য বড় সুখবর গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ নয়, প্রয়োজন নিয়মতান্ত্রিক কাঠামো: তথ্য ও সম্প্রচারমন্ত্রী টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই -মির্জা ফখরুল

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা পৌরসভার ৯টি ওয়ার্ডে বিএনপি’র উঠান বৈঠক অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
বিএনপি’র উঠান বৈঠক

পঞ্চগড়ের বোদায় পৌরসভার ৯টি ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র দিনব্যাপী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত ৯টি ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ও পঞ্চগড়-২ আসনে বিএনপি মনোনীত সংবাদ পদপ্রার্থী ফরহাদ হোসেন আজাদ।
ওয়ার্ডের সভাপতিগণের সভাপতিত্বে উঠান বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. আবদুল মান্নান, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়সহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, সহযোগী ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি গণসংযোগ, গণমুখী প্রচারণা ও উঠান বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট সাধারণ জনগণের মাঝে বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..