× Banner
সর্বশেষ
নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী ঝিনাইদহে ট্রাক চাপায় নারী নিহত শিবির কে যারা গুপ্ত বলে তারাই ১৭ বছর বিদেশে লুকিয়ে ছিল, তারাই গুপ্ত : মিয়া গোলাম পরওয়ার মায়ের ইচ্ছে পূরনে কোটালীপাড়ায় হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন প্রবাসী মিলন মধু সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় হাম রোগে মৃত্যু সংখ্যা ৭ এনসিপিতে যোগ দিলেন মহিউদ্দিন রনি, ইসহাক সরকার-কন্টেন্ট ক্রিয়েটর কাফি মধুখালীতে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে শরবত বিতরণ করে প্রশংসা কুড়িয়েছে মধুখালী উপজেলা ও পৌর ছাত্রদল

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে বাসর রাতে নববিবাহিত যুবকের রহস্যজনক মৃত্যু

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
নববিবাহিত যুবকের রহস্যজনক মৃত্যু

ফরিদপুরের সালথা উপজেলায় বাসররাতের রাতে এক নববিবাহিত যুবকের রহস্যজনক মৃত্যু ঘটেছে। নিহত যুবকের নাম জামাল ফকির (২৮)। তিনি একই গ্রামের রজব ফকিরের ছেলে। চার ভাই ও দুই বোনের মধ্যে জামাল ছিলেন সেজো।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার বল্লভদী ইউনিয়নের পিসনাইল গ্রাম সংলগ্ন ফাঁকা জমি থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জামাল ফকিরের বিয়ে হয় পাশ্ববর্তী নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের এক তরুণীর সঙ্গে। সেদিন রাতেই নববধূকে নিয়ে নিজ বাড়িতে ফেরেন তিনি।

রাতের খাবার শেষে সাড়ে ১১টার দিকে তারা ঘুমাতে যান। পরদিন সকালে গ্রামের লোকজন চিৎকার-চেঁচামেচি শুরু করলে নববধূ জেগে ওঠেন।

তিনি জানান, “চিৎকার শুনে দরজা খুলতে যাই, কিন্তু দেখি দরজাটা বাইরে থেকে বন্ধ। পরে কেউ দরজা খুলে দিলে দেখি আমার স্বামী ঘরের বাইরে জমির মধ্যে পড়ে আছে।”

স্থানীয়রা জানান, সকালে বসতবাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি ফাঁকা মাঠে জামালের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের বড় ভাই জালাল ফকির বলেন, “আমার ভাইয়ের মৃত্যুর বিষয়টি খুবই রহস্যজনক। তার কারও সঙ্গে কোনো শত্রুতা ছিল না। ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল, বুঝে উঠতে পারছি না।”

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান বলেন, “বৃহস্পতিবার ওই যুবক বিয়ে করেন। রাতে নববধূর সঙ্গে ঘুমিয়ে ছিলেন। সকালে বাড়ির পাশে বাঁশের আড়ায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।”

ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, এবং ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এ ক্যটাগরির আরো খবর..