× Banner
সর্বশেষ
মব সৃষ্টি করে নিজ কক্ষে সাংবাদিক হেনস্থা করলেন এনবিআর সহকারী কমিশনার আজ বৃহস্পতিবার (১৪ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মে বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক

ইন্দোনেশিয়ায় ‘পোকেমন গো’ নিষিদ্ধ পুলিশে

admin
হালনাগাদ: শনিবার, ২৩ জুলাই, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে দায়িত্ব পালনকালে ‘পোকেমন গো’ গেম না খেলার জন্য নির্দেশনা জারি করা হয়েছে। কর্তব্যরত সময়ে এই ভার্চুয়াল রিয়েলিটি গেমটি খেললে নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে বলেই এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত মাসে ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার সিরেবোন শহরে ফরাসি এক নাগরিক ‘পোকেমন গো` খেলতে খেলতে সেনাঘাঁটির ভেতরে ঢুকে পড়েছিলেন। সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হলেও জিজ্ঞাসাবাদের পর  তাকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনার পরই দেশটির পুলিশ বাহিনীর ওপর এ নিষেধাজ্ঞা জারি করা হলো।

মাত্র দুই সপ্তাহে আগে মুক্তি পাওয়া ‘পোকেমন গো` গেমটি সারা বিশ্বে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে ৷ এটি খেলার জন্য জিপিএস ও ভিডিও স্ট্রিমিং ব্যবহার করতে হয়। তা ছাড়া অনেক সময় হেঁটে হেঁটেও নিবিষ্টমনে খেলতে হয় এটি। পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর অন্য কোনো শাখার কর্মীদের জন্য এ খেলায় অভ্যস্ত হওয়া বিপজ্জনক। ইতিমধ্যে এই গেমটির বিরুদ্ধে ট্রাফিক আইন ভঙ্গসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে।

পোকেমন নিষিদ্ধের পক্ষে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, কর্তব্যরত অবস্থায় পুলিশ সদস্যদের মনঃসংযোগ ও কঠোর পরিশ্রম প্রয়োজন।

প্রতিরক্ষামন্ত্রী ব়্যামিজার্ড ব়্যাচুডু জানিয়েছেন, খুব তাড়াতাড়ি সেনাবাহিনীতেও ‘পোকেমন গো’ নিষিদ্ধ হতে পারে। যেকোনো পন্থাতেই গোয়েন্দাগিরি হতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..