× Banner
সর্বশেষ
পাকিস্তানে নিরাপত্তা সংকট: ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট এবং ফাইনালে ভারতের ইতিহাস আজ ৩ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘কৃষক কার্ড’ কিভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন – ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের পররাষ্ট্র মন্ত্রীদের ফোনালাপ ‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় – মীর হেলাল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি

মোঃ সহিদুল ইসলাম , মধুখালী প্রতিনিধি

প্রেম করে বিয়ে, শেষ মেষ বালিশচাপা হত্যা ও মামলা

Kishori
হালনাগাদ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
প্রেম করে বিয়ে, শেষ মেষ বালিশচাপা হত্যা

প্রেম করে বিয়ে, শেষ মেষ বালিশচাপা হত্যা এজাহার সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে ফরিদপুর সদর উপজেলার বঙ্গেশ্বরদী গ্রামের শ্রী বাসুদেব দাসের ছেলে সৌরভ কুমার দাস (২২) প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে করেন মধুখালী পৌরসভার গাড়াখোলা গ্রামের বাবলু কুমার ঋষির মেয়ে ঝরনা ওরফে বন্যা (২০)-কে। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। তাদের ঘরে রয়েছে দুই বছর দশ মাস বয়সী এক পুত্র সন্তান ।

মঙ্গলবার, ২১ অক্টোবর ফরিদপুরের মধুখালী পৌরসভার গাড়াখোলা গ্রামে স্বামীর হাতে স্ত্রীর হত্যার অভিযোগ উঠেছে।সোমবার (২০ অক্টোবর) সকালে ভাড়া বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

দাম্পত্য বিরোধের জেরে প্রায় এক বছর ধরে বন্যা তার বাবার ভাড়া বাড়তি অবস্থান করছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২০ অক্টোবর) সকাল ৬টা ৩০ মিনিটের দিকে সৌরভকে বন্যার ঘর থেকে বের হতে দেখা যায়। বন্যার মা শেফালী রানী জানান, প্রতিদিনের মতো ভোরে তিনি অন্যের বাড়িতে কাজ করতে যান। সকাল ১১টার দিকে কাজ শেষ করে বাড়িতে ফিরে এসে দেখেন ঘরের দরজা ভিতর থেকে বন্ধ।

অনেক ডাকাডাকির পর দরজা খুলে ভিতরে প্রবেশ করলে দেখতে পান, বন্যার মুখের উপর বালিশ চাপা অবস্থায় পড়ে আছে। বালিশ সরিয়ে ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে মধুখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বন্যার মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পরদিন মঙ্গলবার (২১ অক্টোবর) ময়নাতদন্ত শেষে বিকেল ৫ টায় মধুখালী মহাশ্মশানে বন্যার দাহক্রিয়া সম্পন্ন হয়।

এ বিষয়ে মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) রুস্তম আলী বলেন, “এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত স্বামী সৌরভ কুমার দাসকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।” এদিকে, এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘৃণ্য এই হত্যাকান্ডের দ্রæত ও কঠোর বিচার দাবি করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..