× Banner
সর্বশেষ
এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান আজ শনিবার (১৮ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা

ডেস্ক

প্রধান উপদেষ্টা সঙ্গে দেখা করতে রাষ্ট্রীয় অতিথি ভবনে(এনসিপি)প্রতিনিধি দল

Kishori
হালনাগাদ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
রাষ্ট্রীয় অতিথি ভবনে (এনসিপি)

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। আজ বুধবার বিকেল পাঁচটায় প্রতিনিধি দলটি যমুনায় পৌঁছায়।

প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম। প্রতিনিধি দলে আছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্

নাহিদ ইসলাম বলেন, ছাত্র উপদেষ্টারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে সরকারে নেই; তারা অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। ফলে অন্য উপদেষ্টারাও যেমন, ছাত্র উপদেষ্টারাও তেমনি।

তিনি আরও বলেন, যদি ছাত্র উপদেষ্টাদের কোনো নির্দিষ্ট দলের প্রতিনিধি বা সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে দেখা হয়, তবে অন্য উপদেষ্টাদের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। অনেকেরই পূর্বে রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল। তাই এসব বিষয় সরকারকে বিবেচনায় নিতে হবে।

এনসিপি আহ্বায়ক জানান, সরকার যখন গঠিত হয়, তখন বিভিন্ন দলের রেফারেন্সে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছিল। অনেকেই সেই সূত্রে এই সরকারের অংশ হয়েছেন। ফলে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হলে শুধুমাত্র ছাত্র উপদেষ্টাদের নয়; সবার ক্ষেত্রেই বিষয়টি বিবেচনায় আনতে হবে। তিনি বলেন, আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি, কারা কোন দলের সঙ্গে যুক্ত, বা প্রশাসনের ভাগবাটোয়ারায় জড়িত। এসব বিষয় সার্বিকভাবে বিবেচনা করতে হবে।

চলমান সংলাপের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস বুধবার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করেন। এর আগে মঙ্গলবার তিনি বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..