× Banner
সর্বশেষ
শিক্ষার্থীদের মেধা বিকাশের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে আগামীর অ্যাম্বাসেডর হতে হবে – প্রধানমন্ত্রী পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত সংবাদে জেগেছে কর্তৃপক্ষ; বাস্তবে কি বদলাবে পাইকগাছার আমুরকাটা সড়কের চিত্র? নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টেস্টি ট্রিট এর খাবার খেয়ে অর্ধশতাধিক মানুষ অসুস্থ নারী ও শিশু নির্যাতনের মামলায় সাজার হার ৩ শতাংশ, ৭০ শতাংশ মামলাতেই খালাস পাচ্ছে আসামি দারিদ্র্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান – প্রতিমন্ত্রীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে – এলজিআরডি মন্ত্রী অ্যাসেন্ট হেলথে স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা ও কার্ডহোল্ডাররা পাচারের শিকার দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত দিল ভারত

পিআইডি

পদোন্নতি, পদসৃজন ও জনবল নিয়োগে সরকারের বিধিবিধান-তথ্য ও সম্প্রচার সচিব

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
নিয়োগে সরকারের বিধিবিধান

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৫ (বাসস) :তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, পদোন্নতি, পদসৃজন ও জনবল নিয়োগে সরকারের বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। আজ সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে ‘ডিপিসি, এসএসবি, পদসৃজন ও আউটসোর্সিং নিয়োগ’-সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের তিনি এই আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই প্রশিক্ষণের আয়োজন করে।

তথ্য ও সম্প্রচার সচিব বলেন, পদোন্নতি, পদসৃজন ও জনবল নিয়োগের প্রতিটি ধাপে সরকারের সর্বশেষ নির্দেশনা অনুসরণ করতে হবে। এর ব্যত্যয় হলে প্রশাসনিক বিশৃঙ্খলা হয়, যা দাপ্তরিক কাজে বিঘ্ন সৃষ্টি করে। পদোন্নতি, পদসৃজন ও জনবল নিয়োগকে চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, এসব প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগাতে প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের আহ্বান জানান।

দিনব্যাপী এই প্রশিক্ষণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাগণ অংশ নেন।


এ ক্যটাগরির আরো খবর..