× Banner
সর্বশেষ
বেনাপোল পৌরসভায় যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ ও মতবিনিময় নাটোরের ঐতিহ্যকে সারা বিশ্বে তুলে ধরতে চাই – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই সিরাজগঞ্জে ওভারপাসে উঠতে গিয়ে দুর্ঘটনা, বাসচালকসহ নিহত ২ যুদ্ধবিরতির ৩০০ দিনে গাজায় ৩০০ শিশু নিহত লাদাখ থেকে ফিরেই মিঠুনকে দেখতে হাসপাতলে দেব ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ৭৪ পিস পন্ডস ফেইস ওয়াশ আটক বেনাপোল সিমান্ত থেকে ৪৬৭ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বিশ্বকাপে মেসিকে মেরে ফেলার ষড়যন্ত্র, বেরিয়ে এল ভয়াবহ সব তথ্য

ডেস্ক

ভারতের সঙ্গে যে ১০টি চুক্তি ও প্রকল্প বাতিল

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
চুক্তি ও প্রকল্প বাতিল

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরই ভারতের সঙ্গে চুক্তিগুলো নিয়ে আলোচনা শুরু হয় এবং যথাযথ পর্যালোচনার মাধ্যমে ১০টি চুক্তি ও প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার(২০ অক্টোবর) উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এসব কথা লিখেছেন।

তিনি সেখানে ১০টি চুক্তি ও প্রকল্প বাতিলের তালিকা তুলে ধরেন। যদিও এ বিষয়ে সোমবার (২০ অক্টোবর)  সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোন মন্তব্য করেননি পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুক পোস্টের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে তৌহিদ হোসেনের কাছে এ খবরের সত্যতা জানতে চাওয়া হয়। তখন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেন, ‘এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না’।

এদিকে, ‘হাসিনা সরকারের আমলে ভারতের সাথে করা ১০ চুক্তি বাতিল, বাকিগুলোও বিবেচনাধীন। ’

ভারতের সঙ্গে চুক্তি/প্রকল্প বাতিল ও বিবেচনাধীন একটি তালিকা দিয়েছেন। সেই তালিকা অনুযায়ী:

১. ত্রিপুরা-চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প (বাতিল)।

২.অভয়পুর-আখাউড়া রেলপথ সম্প্রসারণ (বাতিল)।

৩. আশুগঞ্জ-আগরতলা করিডর (বাতিল)।

৪. ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প (বাতিল)।

৫. কুশিয়ারা নদীর পানি বণ্টন প্রকল্প (স্থগিত)।

৬. বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি (বাতিল)।

৭. ফারাক্কাবাদ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব (বাতিল)।

৮. সিলেট-শিলচর সংযোগ প্রকল্প (বাতিল)।

৯. পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি (বাতিল)।

১০. ভারতীয় অর্থনৈতিক অঞ্চল (মিরসরাই ও মোংলা) (বাতিল)।

১১. আদানি পাওয়ার বিদ্যুৎ আমদানি চুক্তি (পুনর্বিবেচনা)।

১২. গঙ্গা পানি বণ্টন চুক্তি (নবায়ন/পুনর্বিবেচনা)।

১৩. তিস্তা নদী পানি বণ্টন চুক্তি (খসড়া অবস্থায় ছিল, বাস্তবায়নের জন্য আলোচনায়)।

১৪. ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসই-এর সঙ্গে টাগ বোট চুক্তি (বাতিল)।


এ ক্যটাগরির আরো খবর..