× Banner
সর্বশেষ
বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ কাবুলে হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত কঠোরতা প্রয়োজন, তবে বিভাজন নয়: গাজিয়াবাদ থেকে যে বার্তা আজ ১৭ মার্চ (২ চৈত্র ) মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

পিআইডি

কাতারের দোহাস্থ বাংলাদেশ দূতাবাস পরিদর্শন স্বরাষ্ট্র উপদেষ্টার

Kishori
হালনাগাদ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
কাতারের দোহাস্থ বাংলাদেশ দূতাবাস পরিদর্শন

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) আজ কাতারের রাজধানী দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন। তিনি দোহাস্থ বাংলাদেশ দূতাবাসে পৌঁছলে সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান তাঁকে স্বাগত জানান।

উপদেষ্টা দূতাবাসের পাসপোর্ট ও ভিসা উইং পরিদর্শন করেন এবং সেখানকার কার্যক্রমের খোঁজখবর নেন। বিশেষ করে সেখানে চলমান ই-পাসপোর্ট সেবা প্রদান কার্যক্রম ঘুরে দেখেন।

পরিদর্শনকালে উপদেষ্টা বিভিন্ন সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন এবং সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। উপদেষ্টা সেবাগ্রহীতাদের যাতে সর্বোচ্চ সেবা প্রদান নিশ্চিত করা হয় এবং কোনো প্রকার হয়রানির শিকার না করা হয় – সে বিষয়েও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা প্রদান করেন। এসময় দূতাবাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..