× Banner
সর্বশেষ
জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ গভীর নলকূপে গোসলকে কেন্দ্র করে শিশুকে আহত : থানায় অভিযোগ ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী

উত্তম কুমার পাল হিমেল, ষ্টাফ রিপোর্টার

নবীগঞ্জে কাভার্ডভ্যান ভর্তি ভারতীয় জিরা জব্দ, আটক ২

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
কাভার্ডভ্যান ভর্তি ভারতীয় জিরা জব্দ, আটক ২

ঢাকা-সিলেট নবীগঞ্জ উপজেলার বিজনা ব্রিজ এলাকায়।অভিযান চালিয়ে প্রায় ৭২ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ জিরা জব্দ করেছে শেরপুর হাইওয়ে থানা পুলিশ।
গত সোমবার (১৪ অক্টোবর) বিকালে  শেরপুর হাইওয়ে থানার এ এস আই মোঃ মহরম আলীর নেতৃত্বে একদল পুলিশ থানা এলাকায় নিয়মিত দিবাকালীন মোবাইল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদে পুলিশ জানতে পারে একটি কাভার্ডভ্যানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। পরে পুলিশ ঢাকা মেট্রো-ট-২০-১৭৬৩ নম্বরের কাভার্ডভ্যানটি সন্দেহভাজন হিসেবে থামিয়ে তল্লাশি চালায়। এসময় ভ্যানের পিছনের ডালা খুলে দেখা যায়, ‘উঞ্জাস ফেমাস কে.এস. গোল্ড জিরা নামের প্যাকেটে রাখা ৪০০টি প্লাস্টিকের বস্তায় ভারতীয় জিরা লুকানো রয়েছে।
প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ১২ হাজার কেজি জিরা পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭২ লাখ টাকা, বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
ঘটনার পরপরই শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রশিদ সরকারের নির্দেশে এসআই (নিঃ) জামিল হাসান অনিক ঘটনাস্থলে পৌঁছে জব্দকৃত পণ্য ও কাভার্ডভ্যানটি আইনি প্রক্রিয়ার
আওতায় থানায় নিয়ে আসেন।
এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক চাঁদপুর জেলার সন্তেশপুর এলাকার মোস্তাফা মিয়ার পুত্র মোঃ বাবুল হোসেন (৩৫) ও হেলপার ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বানিয়াচং এলাকার হানু মিয়ার পুত্র মোঃ কামাল তালুকদার (৩৬)কে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বলেন, শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় জিরা ও কাভার্ডভ্যানসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে। জব্দ তালিকা সম্পন্ন হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মহাসড়কে হাইওয়ে পুলিশের এধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময় হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের সহকারী পুলিশ সুপার সাইজুদ্দিনও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..