× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

পিআইডি

প্রযুক্তিনির্ভর তথ্যসেবা সকলের জন্য নিশ্চিত করা গণযোগাযোগ অধিদপ্তরের লক্ষ্য -নবনিযুক্ত ডিজি

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
প্রযুক্তিনির্ভর তথ্যসেবা

গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন তৃণমূল পর্যায়ে একমাত্র প্রচারধর্মী প্রতিষ্ঠান। প্রযুক্তিনির্ভর তথ্যসেবা সর্বত্র ও সকলের জন্য নিশ্চিত করা এই অধিদপ্তরের লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকভাবে কাজ করতে হবে। বলেছেন গণযোগাযোগ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) মো. আবদুল জলিল।

মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকার তথ্য ভবনের সভাকক্ষে গণযোগাযোগ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

তারুণ্যের উৎসব ও আসন্ন নির্বাচনকে সামনে রেখে অধিদপ্তরের সংগীত শাখার সৃজনশীলতাকে সর্বোচ্চ ব্যবহারের ওপর মহাপরিচালক গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, পেশাদারিত্ব বজায় রেখে নারী সহকর্মীদের প্রতি মার্জিত আচরণ করতে হবে। তিনি দুর্নীতি প্রতিরোধে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং দাপ্তরিক কার্যক্রম সম্পাদনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে অধিকতর নিষ্ঠা ও আন্তরিকতার ওপর জোর দেন।

সভায় গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (কারগরি ও প্রশিক্ষণ) অনুসূয়া বড়ুয়া, পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ মু’মেন ও পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন-সহ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..