× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

পিআইডি

ট্রেনের টিকিট কালোবাজারি রোধে কাজ করছে টাস্কফোর্স

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
teran

টিকিট যার ভ্রমণ তার’ নীতি বাস্তবায়ন এবং টিকিট কালোবাজারি রোধকল্পে ২৩টি টাস্কফোর্স গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।এসব টাস্কফোর্স গত ৬ অক্টোবর থেকে বিভিন্ন রুটে চলাচলকারী ট্রেনে অভিযান পরিচালনা করছে।

অভিযানকালে বিনা টিকিটে ভ্রমণ, নিজ আইডি ব্যতীত অন্যের আইডি দ্বারা ক্রয়কৃত টিকিটে ভ্রমণসহ বিভিন্ন অপরাধে  ১২ অক্টোবর পর্যন্ত মোট ৪ লাখ ৯৭ হাজার টাকা জরিমানা ও টিকিটের প্রকৃত মূল্যবাবদ ১২ লাখ ২৯ হাজার টাকা, মোট ১৭ লাখ ২৬ হাজার টাকা আদায় করেছে টাস্কফোর্স। এ সময় টাস্কফোর্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ টিকিটের উপর যাত্রীর মুদ্রিত নাম ও জাতীয় পরিচয়পত্র নম্বর, যাত্রী কর্তৃক প্রদর্শিত পরিচয়পত্র যাচাইসহ চেকিং কার্যক্রম পরিচালনা করেন।

এসময় বিনা টিকিটের মোট ৬ হাজার ২৭৮ জন ও অন্যের আইডি দ্বারা ক্রয়কৃত টিকিটে ভ্রমণকারী ১ হাজার ৮৫৩ জন যাত্রী শনাক্ত করা হয়।

এর মধ্যে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলে বিনা টিকিটের ৩ হাজার ২৫৭ জন ও অন্যের আইডি থেকে ক্রয়কৃত টিকিটধারী ৯৮৬ জন যাত্রী শনাক্ত করা হয়। এদের নিকট হতে নিয়মিত ভাড়া বাবদ ৪ লাখ ৭১ হাজার ৬৫০ টাকা ও জরিমানা বাবদ ২ লাখ ৬ হাজার ৪১৫ টাকা, মোট ৬ লাখ ৭৮ হাজার ৬৫ টাকা আদায় করা হয়।

 একইভাবে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলে বিনা টিকিটের ৩ হাজার ২১ জন ও অন্যের আইডি ব্যবহার করে ক্রয়কৃত টিকিটে ভ্রমণকারী ৮৬৭ জন যাত্রী শনাক্ত করা হয়। তাদের নিকট থেকে নিয়মিত ভাড়া বাবদ ৭ লাখ ৫৪ হাজার টাকা ও জরিমানা বাবদ ২ লাখ ৯০ হাজার ৮৭১ টাকা, মোট ১০ লাখ ৪৮ হাজার ৩০৭ টাকা আদায় করা হয়। এসময় টিকিট কালোবাজারির সাথে জড়িত ৫৩টি মোবাইল নম্বর  ব্লক করার সুপারিশ করা হয়।

 বাংলাদেশ রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চলের জন্য যথাক্রমে ১৩টি ও ১০টি করে মোট ২৩টি টাস্কফোর্স কাজ করছে। রেলওয়ের নিয়মিত টিকিট চেকিং এর অতিরিক্ত হিসাবে টাস্কফোর্স এর কার্যক্রম অব্যাহত থাকবে। দায়িত্ব পালনকালে টাস্কফোর্সের সদস্যগণ যাত্রীদের টিকিট চেকিংসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবেন। এসময় টিকিটবিহীন কোনো যাত্রী শনাক্ত হলে বা একজনের টিকিটে অন্য কেউ ভ্রমণ করতে চাইলে তাদেরকে আইন অনুযায়ী জেল-জরিমানার শাস্তি প্রদান করবে  টাস্কফোর্সের সদস্যগণ।


এ ক্যটাগরির আরো খবর..