× Banner
সর্বশেষ
এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহবান

ফরিদপুর প্রতিনিধি

সদরপুরে ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত, ৭ জেলের জেল-জরিমানা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত, ৭ জেলের জেল-জরিমানা

ফরিদপুরের সদরপুর উপজেলায় মা ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৩ অক্টোবর) দিবাগত গভীর রাতে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ৭ জন জেলেকে আটক করে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানে ৩ কেজি ইলিশ ও ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয় এবং কারেন্ট জালগুলো নদীর পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান, মৎস্য বিভাগের কর্মচারী, পুলিশ ও আনসার সদস্যরা।

সাজাপ্রাপ্ত জেলেরা হলো-১. হযরত ফরাজী (২২), পিতা ঠান্ডু ফরাজী, গ্রাম: নরুদ্দিন কান্দি, শিবচর, মাদারীপুর।২. মামুন হাওলাদার (৩০), পিতা আলমগীর হাওলাদার, গ্রাম: জংগী কান্দা, সদরপুর।৩. মো. নর-ই-আলম (১৯), পিতা আ. রহিম শেখ।৪. সালাম খান (২৭), পিতা হালিম খান।৫. সাগর (২০), পিতা কালাম।৬. মো. ফারুক (৩৮), পিতা সাহেদ আলী বেপারী।৭. ঠান্ডু (৩৯), পিতা হারুন হাওলাদার।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, “ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরা অত্যন্ত দুঃখজনক। এতে ইলিশের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


এ ক্যটাগরির আরো খবর..