× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

ডেস্ক

বাংলাদেশে আসছেন বিশিষ্ট ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েক

Kishori
হালনাগাদ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
বাচ্চা মুসলিম হয়ে জন্ম নেয়

প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন বিশিষ্ট ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েক। তিনি আগামী ২৮ নভেম্বর ঢাকায় একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

রোববার (১২ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন আয়োজক সংস্থা স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের প্রোপাইটার আলী রাজ।

আলী রাজ বলেন, ‘সোমবার (২০ অক্টোবর) এক কনফারেন্সের মাধ্যমে এ আয়োজনের বিস্তারিত সময়সূচি এবং স্থান ঘোষণা করা হবে।’

সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে ২৮ নভেম্বর ড. জাকির নায়েক ঢাকায় পৌঁছাবেন বলে জানিয়েছেন স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের কর্ণধার রাজ।

ড. নায়েক তার নিজস্ব একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। প্রাথমিকভাবে অনুষ্ঠানটি ঢাকার আগারগাঁও এলাকায় আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

রাজ আরও জানান, এ সংক্রান্ত বিস্তারিত তথ্য আগামী ২০ অক্টোবরের পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..