× Banner
সর্বশেষ
হিরোশিমা দিবস: ‘ওপেনহাইমার’ সিনেমার নির্মাণের নেপথ্যের বিস্ময়কর গল্প জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ শ্রাবণ বৃহস্পতিবার (৬ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিক্রিয়া বুড়িগঙ্গায় তরল বর্জ্য নির্গমনস্থল থেকে নমুনা সংগ্রহ ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার

ডেস্ক

ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন মানবাধিকারকর্মী শহিদুল আলম

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
মানবাধিকারকর্মী শহিদুল আলম

ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। ইসরায়েলি নৌ অবরোধ ভেঙে গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়ার আন্তর্জাতিক নৌবহর ‘ফ্রিডম ফ্লোটিলা’-র জাহাজ থেকে আটক হয়েছিলেন তিনি।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে এক খুদে বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মুক্তির পর শহিদুল আলমকে বহনকারী বিশেষ উড়োজাহাজটি আটক হওয়া অন্যদের সঙ্গে নিয়ে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংসতা বন্ধ এবং গাজায় ইসরায়েলি নৌ অবরোধ ভাঙার প্রত্যয় নিয়ে যাত্রা করা ‘থাউজ্যান্ড ম্যাডলিনস’ অভিযানে অংশ নিয়েছিলেন শহিদুল আলম। গত বুধবার ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’-এর ৯টি নৌযানের এই বহরে আক্রমণ করে ইসরায়েলি সেনারা বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও অধিকারকর্মীদের আটক করে। জাহাজে থাকা শতাধিক অধিকারকর্মীকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল ইসরায়েলের আশদোদ বন্দরে, যেখান থেকে পরে তাদের কেৎজিয়েত কারাগারে পাঠানো হয়।

এদিকে শহিদুল আলমকে মুক্ত করার এই উদ্যোগে সহযোগিতার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিশেষভাবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন।

এর আগে শুক্রবার সকালে ড. মুহাম্মদ ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছিল যে, ইসরায়েলের কারাগারে আটক শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে এবং দ্রুতই তাকে বিশেষ বিমানযোগে তুরস্কের আঙ্কারায় নিয়ে আসা সম্ভব হতে পারে। শহিদুল আলমকে মুক্ত করতে দ্রুত উদ্যোগ নিতে জর্ডান, মিসর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে সেসব দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতেও বলা হয়েছিল।


এ ক্যটাগরির আরো খবর..