× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

পিআইডি

ক্রয়ের ক্ষেত্রে সততা ও নৈতিকতা দুর্নীতি দূর করতে পারে -ভূমি সচিব

Kishori
হালনাগাদ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
সরকারি ক্রয় ব্যবস্থাপনা (পিপিআর-২০২৫)’ শীর্ষক লানিং সেশনে

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, ক্রয়ের ক্ষেত্রে সততা ও নৈতিকতা দুর্নীতি দূর করতে পারে। সরকারি প্রশাসনের কার্যক্রমকে গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার ক্ষেত্রে সরকারি ক্রয় ব্যবস্থাপনা বা পিপিআর-২০২৫ একটি প্রধান ভূমিকা পালন করে। সরকারি ক্রয় ব্যবস্থাপনা শুধু একটি প্রশাসনিক কাজ নয়; এটি সুশাসন, স্বচ্ছতা ও জনগণের আস্থা অর্জনের মূল চাবিকাঠি। আমরা যদি নিয়ম-নীতি মেনে, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে ক্রয় কার্যক্রম সম্পাদন করতে পারি, তাহলে উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, মানসম্মত ও টেকসইভাবে বাস্তবায়ন সম্ভব হবে।

আজ ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সরকারি ক্রয় ব্যবস্থাপনা (পিপিআর-২০২৫)’ শীর্ষক লানিং সেশনে মুখ্য আলোচকের বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রশিক্ষক হিসেবে ছিলেন সাবেক সচিব ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক নির্বাহী চেয়ারম্যান মো: ফারুক হোসেন।

সিনিয়র সচিব বলেন, সরকার ই-জিপি চালু করে সরকারি ক্রয়ে এক যুগান্তকারী পরিবর্তন এনেছে। দরপত্র আহ্বান থেকে শুরু করে মূল্যায়ন ও চুক্তি সম্পাদন পর্যন্ত সব কিছুই অনলাইন প্ল্যাটফর্মে হচ্ছে। এর ফলে সময়, ব্যয় এবং অনিয়ম সবকিছুই উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। তিনি বলেন, নীতিগত দুর্বলতা থাকলে কোনো সিস্টেমই শতভাগ কার্যকর হতে পারে না। স্বচ্ছতা একটি মূল্যবোধ। আমরা যদি এই মূল্যবোধে বিশ্বাসী হই, তবে সরকারি ক্রয়ে দক্ষতা, সাশ্রয় ও বিশ্বাস অর্জন সম্ভব হবে। সরকারি ক্রয় প্রক্রিয়ার প্রতিটি ধাপে আইন, নীতি, পেশাগত মানদণ্ড ও সামাজিক দায়বদ্ধতার প্রতি শ্রদ্ধাশীল থাকা অপরিহার্য।

লানিং সেশনে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এজেএম সালাউদ্দীন নাগরি, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো: সাইদুর রহমানসহ মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।


এ ক্যটাগরির আরো খবর..