× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে রপ্তানি বহুমুখীকরণের গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে -এলজিআরডি মন্ত্রী দেশে রাজনৈতিক দুর্বলতার কারণে জলবায়ু নিয়ে কাঠামোগত পরিবর্তন হয়নি – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের

ডেস্ক

ইসরায়িলী বাহিনীর হাতে আটক আলোকচিত্রী শহিদুল

Kishori
হালনাগাদ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
আটক আলোকচিত্রী শহিদুল

যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ও ত্রাণ নিয়ে সমুদ্রপথে গাজা অভিমুখী ফিলিস্তিনভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) কনশানস নৌযান থেকে ইসরায়িলী বাহিনীর হাতে আটক হয়েছেন দৃক পিকচার লাইব্রেরি প্রতিষ্ঠাতা ও আলোকচিত্রী শহিদুল আলম।

বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, সমুদ্রে তাদের আটক করা হয়েছে এবং ইসরায়েলের দখলদার বাহিনী তাকে অপহরণ করেছে।

শহিদুল আলম ভিডিও বার্তার ক্যাপশনে লেখেন, “আমি শহিদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক। আপনারা যদি এই ভিডিও দেখে থাকেন, তাহলে শুনুন, আমাদের সাগরে আটকে দেওয়া হয়েছে এবং আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে। এরা সেই দেশের বাহিনী, যারা যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা নিয়ে গাজায় জাতিগত নিধন চালাচ্ছে।

ভিডিওতে তিনি আরও বলেন, আমি আমার সব সহযোদ্ধা ও বন্ধুদের প্রতি আহ্বান জানাচ্ছি-ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাও।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, একটি নতুন ফ্লোটিলা যা গাজার সমুদ্রবন্দর ভেঙে প্রবেশের চেষ্টা করেছিল, তা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। ফ্লোটিলার সমস্ত জাহাজ এবং যাত্রী ইসরায়েলি নৌবাহিনী দ্বারা আটক করা হয়েছে এবং বর্তমানে একটি ইসরায়েলি বন্দরে নেওয়া হচ্ছে।

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “আইনগত নৌবন্দর ভেঙে যুদ্ধে প্রবেশের আরও একটি ব্যর্থ প্রচেষ্টা কোনো ফল ছাড়াই শেষ হয়েছে। জাহাজ এবং যাত্রীরা একটি ইসরায়েলি বন্দরে নেওয়া হয়েছে। সকল যাত্রী নিরাপদ এবং সুস্থ অবস্থায় আছেন। তাদের দ্রুত বহিষ্কৃত করার পরিকল্পনা রয়েছে।”

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন কর্তৃক আয়োজিত এই নয়-জাহাজের ফ্লোটিলায় অন্তত ১০০ জন সক্রিয় কর্মী ছিলেন। এর মধ্যে একটি জাহাজের নাম কনসিয়েন্স (Conscience), যা প্রায় দুই সপ্তাহ আগে ইতালি থেকে যাত্রা শুরু করে।


এ ক্যটাগরির আরো খবর..