× Banner
সর্বশেষ
জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬

শ্রীমঙ্গলে ট্রেনে কাটা চা শ্রমিকের লাশ উদ্ধার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬

হাবিবুর রহমান খান,শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া এলাকা থেকে রবি দাস (২৫) নামে এক চা শ্রমিকের ট্রেনে কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

রবি দাস ভাড়াউড়া চা বাগানের চা শ্রমিক হরি কুমার রবি দাসের ছেলে। স্থানীয়দের ধারনা ভোরে কোনো এক সময় ট্রেনের নিচে পড়ে তার মৃত্যু হয়েছে।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হারুণ অর রশিদ জানান, দুপুরে ভাড়াউড়া এলাকার রেললাইনে রবি দাসের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।


এ ক্যটাগরির আরো খবর..