× Banner
সর্বশেষ
খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার

মাদারীপুরর প্রতিনিধি

কালকিনিতে পথসভায় হামলা, পুলিশ সাংবাদিকসহ আহত-১৫

Kishori
হালনাগাদ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
হামলা, পুলিশ সাংবাদিকসহ আহত-১৫

মাদারীপুরের কালকিনিতে একটি পথসভায় দুর্বৃত্তের হামলায় পুলিশ, সাংবাদিকসহ ১৫ জন আহত হয়েছেন। আজ সোমবার (৬ অক্টোবর) দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলা চত্ত্বরে এই ঘটনা ঘটেছে।

পুলিশ, আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের কালকিনি উপজেলা চত্ত্বরে এক পথসভার আয়োজন করেন মাদারীপুর-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম রেজা।

এই জনসভায় হঠাৎ হামলা চালায় একদল দুর্বৃত্ত। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। হামলায় অতিরিক্ত পুলিশ সুপার চাতক মারমা, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, স্থানীয় সাংবাদিক সবুজ খানসহ ১৫ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এদিকে ঘটনার পর কালকিনি উপজেলা চত্ত্বরে থমথমে অবস্থা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে ভুক্তভোগী রেজাউল করিম রেজার ব্যক্তিগত মোবাইলে ফোন দিলে তিনি রিভিস করেননি। তাই তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাইলাউ মারমা বলেন, সমাবেশে হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনা স্থালে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশের ওপরও হামলার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..