× Banner
সর্বশেষ
যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটি গঠন হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী

১ কিলোমিটারের সাঁতার শুধু মেসিকে দেখতে

admin
হালনাগাদ: বুধবার, ২০ জুলাই, ২০১৬

ক্রীড়া ডেস্ক: লিওনেল মেসি প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচের জন্য বার্সার অন্য খেলোয়াড়রা শিবিরে ফিরলেও তিনি অবকাশেই সময় কাটাচ্ছেন। বিষন্নতা কাটাতে বর্তমানে ভ্যালেন্সিয়ার ইবিজা দ্বীপে রয়েছেন তিনি। সেখানে বিশ্বসেরা এই ফুটবলারের সাক্ষাত পেতে এক কিলোমিটার সাঁতার দিয়ে তার ইয়টে (বুটে) ছুটে এসেছেন এক পাগল মেসি ভক্ত।

মেসির মতো ইবিজায় অবকাশ যাপনে এসেছিলেন সুলি নামে এক ভক্ত। তিনি মূলত অ্যাটলেটিকো মাদ্রিদের সমর্থক। হোক না সেটি বার্সেলোনার প্রতিপক্ষ ক্লাব। কিন্তু পাঁচবারের ফিফা ব্যালন ডি’অর জয়ী বিশ্বসেরা তারকাকে এত কাছে পেয়ে তার সঙ্গে সাক্ষাতের সুযোগ কে হারাতে চায় বলুন। তাই তো এক কিলোমিটার সাঁতার মেসিকে খুব কাছ থেকে পাওয়ার জন্য উৎসর্গ করলেন  তিনি। মেসির ইয়টে এসে ২০ মিনিট সময় কাটালেন সুলি নামের ওই সমর্থক।

বর্তমান সময়ের সেরা ফুটবলার হলেও সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে চান লিওনেল মেসি। জাতীয় দল এবং বার্সার হয়ে সময়টা মোটেও ভালো না কাটলেও অ্যাটলেটিকো সমর্থক সুলিকেও নিরাশ করলেন না তিনি। ২৪ বছর বয়সি সুলি কিছুক্ষণ মেসির সঙ্গে সময় কাটানোর সুযোগ পেলেন। সুলির সঙ্গে একসঙ্গে সেলফি তুললেন মেসি। পরে সুলিকে এক গ্লাস ফ্রেশ জুস পান করতে দেন বার্সা সুপারস্টার।


এ ক্যটাগরির আরো খবর..