× Banner
সর্বশেষ
মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি

সালথা পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত ডিআইজির পরিদর্শন

Kishori
হালনাগাদ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
অতিরিক্ত ডিআইজির পরিদর্শন

শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ট্রাফিক বিভাগ ঢাকা) মোহাম্মাদ সুলাইমান। বুধবার (১ অক্টোবর) দুপুরে তিনি উপজেলার বিভিন্ন মণ্ডপে গিয়ে পূজার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল, সালথা থানার ওসি মো. আতাউর রহমান, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সিনিয়র সাংবাদিক মনির মোল্যাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অতিরিক্ত ডিআইজি মো. সুলাইমান বলেন,
“আমি ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক স্যারের নির্দেশে ফরিদপুর ও রাজবাড়ি জেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করছি। দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করছে। পূজার সময়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গুজব বা মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি না করার জন্য সকলের প্রতি বিশেষ অনুরোধ রইল।”


এ ক্যটাগরির আরো খবর..