× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

Kishori
হালনাগাদ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

ফরিদপুরের সালথা উপজেলায় পারিবারিক কলহের জেরে নাদেরা আক্তার (২৩) নামে এক তরুণীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী রাজু মাতুব্বরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার (২৭ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৫ দিন আগে রাজু মাতুব্বর নাদেরা আক্তার কে স্ত্রী পরিচয়ে বাড়িতে নিয়ে আসেন। তবে এর আগেও তিনি একাধিক বিয়ে করেছেন বলে অভিযোগ রয়েছে। বাড়িতে আনার পর থেকেই নাদেরার ওপর শারীরিক নির্যাতন চালাতেন রাজু। শনিবার বিকেলে পারিবারিক কলহের জেরে নাদেরা কে মারধর করেন। পরে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। রাতে আবারও নির্যাতন চালিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে নাদেরা কে হত্যা করে পালিয়ে যান রাজু।

পরে স্থানীয়রা নাদেরা‘র মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান বলেন, “রাজু মাতুব্বর প্রায় ১৫ দিন আগে নাদেরা কে স্ত্রী হিসেবে বাড়িতে আনেন। শনিবার রাতে তাকে হত্যা করে পালিয়ে যান। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক রাজুকে গ্রেফতারের চেষ্টা চলছে।”

তিনি আরও জানান, নিহত নাদেরা আক্তারের বাবার বাড়ির ঠিকানা এখনও পাওয়া যায়নি। এ কারণে সিআইডি ও পিবিআই কে অবহিত করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..