× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

মাহফুজুল হক পিয়াস, ইবি

ইবিতে ট্যুরিজম বিভাগের উদ্যোগে ‘বিশ্ব পর্যটন দিবস’ উদযাপিত  

Kishori
হালনাগাদ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
ইবিতে ট্যুরিজম বিভাগ

‘টেকসই উন্নয়নে পর্যটন’ প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে ‘বিশ্ব পর্যটন দিবস’ উদযাপন করা হয়েছে। একইসঙ্গে বিভাগটির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীও পালন করা হয়।
শনিবার (২৭ সেপ্টেম্বর) এ উপলক্ষে সকাল থেকে নানা কর্মসূচির আয়োজন করে বিভাগটি। কর্মসূচির মধ্যে ছিল রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, কেককাটা ও বৃক্ষরোপণ। বিশ্ব পর্যটন দিবসের এবারের থিমকে কেন্দ্র করে আয়োজিত রচনা প্রতিযোগিতায় সেরা তিন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
দিনের শুরুতে ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালীর পূর্বে সেখানে কেককাটা, বৃক্ষরোপণ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সেলিনা নাসরিন। এসময় আরো উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক ড. শরিফুল ইসলামসহ বিভাগের অন্যান্ন শিক্ষক-শিক্ষার্থীরা।
র‍্যালী শেষে সংক্ষিপ্ত আলোচনায় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “পর্যটন ও হসপিটালিটি খাত বর্তমান বিশ্বে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের অন্যতম চালিকাশক্তি। এই বিষয়ে বাংলাদেশে গবেষণা ও দক্ষ জনশক্তি তৈরির বিশাল সুযোগ রয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা শেষে এ খাতকে পেশা হিসেবে গ্রহণ করে দেশের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করবে বলে আমি আশা করি।”
তিনি আরও বলেন, “প্রশিক্ষিত ও যোগ্য জনশক্তির মাধ্যমে দেশীয় ও বিদেশি পর্যটকদের আকৃষ্ট করা সম্ভব। শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয় ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে।”


এ ক্যটাগরির আরো খবর..