মালয়েশিয়ার সাবাহ প্রদেশের রাজধানী কোটাকিনাবালুতে আয়োজিত ‘Sabah Investment and Trade Expo 2025 (SITE 2025)’ শীর্ষক মেলায় প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ। Sabah International Convention Centre (SICC) -এ ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ মেলা আয়োজন করেছে ফেডারেশন অব সাবাহ ইন্ডাস্ট্রিজ (FSI)।
গতকাল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবাহ রাজ্যের ডেপুটি চিফ মিনিস্টার ও কাম ওয়ার্কস মিনিস্টার Datuk Shahelmey Yahya। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশ হাইকমিশন এবং বাংলাদেশের প্রসিদ্ধ খাদ্যসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বুথ পরিদর্শন করেন।
বাংলাদেশ প্যাভিলিয়নে বিভিন্ন ধরণের খাদ্য ও পানীয়, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, সিরামিকস সামগ্রী, প্লাস্টিকপণ্য, তৈরি পোশাক এবং অন্যান্য রপ্তানিযোগ্য পণ্য প্রদর্শন করা হয়েছে। ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা বাংলাদেশের বুথে অতিথিবৃন্দকে স্বাগত জানান এবং বুথে প্রদর্শিত বাংলাদেশের বিভিন্ন রপ্তানিযোগ্য পণ্য সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন। তিনি সাবাহ রাজ্যে বাংলাদেশের প্রসিদ্ধ পণ্যসামগ্রীর বাজার সম্প্রসারণে রাজ্য সরকারকে সহযোগিতার জন্য অনুরোধ জানান। Datuk Shahelmey Yahya বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার এবং বাংলাদেশের প্রতিষ্টানের প্রতিনিধিকে মেলায় অংশগ্রহণের জন্য সম্মাননা সনদ প্রদান করেন।
মেলার দ্বিতীয় দিন ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা ফেডারেশন অব সাবাহ ইন্ড্রাস্ট্রিজের (FSI) প্রেসিডেন্ট Natalie Fung, সদ্য স্যাবেক প্রেসিডেন্ট Datuk Richard Lim সহ ফেডারেশনের অন্যান্য প্রতিনিধিদের সাথে সভা করেন। এছাড়া, তিনি ফেডারেশনকে নিকট ভবিষ্যতে ব্যবসায়িক প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশ সফরের অনুরোধ জানালে তারা আগ্রহ প্রকাশ করেন।