× Banner
সর্বশেষ
জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬

মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে ১১ সম্পাদকের বিবৃতি ও প্রতিবাদ

admin
হালনাগাদ: বুধবার, ২০ জুলাই, ২০১৬

হাবিবুর রহমান খান, শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজার জেলা সদর ও শ্রীমঙ্গল উপজেলা থেকে প্রকাশিত ১১টি পত্রিকার সম্পাদক এক যুক্ত বিবৃতির মাধ্যমে ট্রেন চলাচল  করার নামে লাউয়াছড়া বনের হাজার হাজার গাছ কাটার প্রতিবাদ জানিয়েছেন। মঙ্গলবার  গণমাধ্যমের প্রতিনিধিদের কাছে পাঠানো এক বিবৃতিতে প্রতিবাদ জানান। বিবৃতিতে তারা বলেছেন যেখানে অবাধ বৃক্ষনিধনের কারণে পরিবেশ হুমকির মুখে।

সারা দুনিয়া জুড়ে পরিবেশ সংরক্ষকণের আন্দোলন হচ্ছে। সেখানে কোথায় গাছ সংরক্ষক করা হবে তা না করে সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে ফেলার সিদ্ধান- নেওয়া হচ্ছে। যা পরিবেশ প্রকৃতি বিধ্বংসী উদ্যোগ।

সংরক্ষিত বনাঞ্চলের গাছ কাটার কোনো নিয়ম না থাকা সত্ত্বেও রেলওয়ে বিভাগের বন বিভাগকে গাছ কাটার চিঠি প্রদানের বিষয়টি খুবই হতাশাাজনক। এই উদ্যোগ বন্ধ করতে হবে। বিবৃতি স্বাক্ষরদাতারা হলেন – মৌলভীবাজার থেকে প্রকাশিত দৈনিক বাংলার দিন সম্পাদক বকসি ইকবাল আহমদ, শ্রীমঙ্গলের দৈনিক খোলা চিঠির সম্পাদ মো.সরফরাজ আলী বাবুল।

মৌলভীবাজার জেলা সদরের সাপ্তাহিক পত্রিকার সম্পাদকগণ হলেন- সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশ সম্পাদক নুরুল ইসলাম শেফুল, সাপ্তাহিক দেশপক্ষ সম্পাদক মৌসুফ এ. চৌধুরী, সাপ্তাহিক মৌমাছি কণ্ঠ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, সাপ্তাহিক মনুবার্তা সম্পাদক মো. জসিম উদ্দিন, সাপ্তাহিক পূর্বদিক সম্পাদক মুজাহিদ আহমদ।

শ্রীমঙ্গল থেকে সাপ্তাহিক শ্রীভূমি সম্পাদক এম.এ. হিম,সাপ্তাহিক শ্রীমঙ্গলের চিঠির সম্পাদক ইসমাইল মাহমুদ, সাপ্তাহিক শ্রীমঙ্গল পরিক্রমা সম্পাদক এম. ইদ্রিস আলী, সাপ্তাহিক শ্রীমঙ্গল বার্তার সম্পাদক মো.মোমিনুল হোসেন সোহেল। এছাড়া একই দিন একই দাবীতে লাউয়াছড়া বন ও জীববৈচত্র্য রক্ষা আন্দোলন দুপুরে শ্রীমঙ্গলেরর দ্বারিকা পাল মহিলা কলেজের শিক্ষার্থীদের গণ স্বাক্ষর সংগ্রহ করেছে।

কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হকের স্বাক্ষর গ্রহণের মাধ্যমে এ কর্মসূচীতে শিক্ষকবৃন্দও অংশ গ্রহণ করেন! পরে সংগঠনের আহ্বায়ক জলি পালের সভাপত্বিত্তে একটি জনমত সভা হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক জাবেদ ভূঁইয়া,সহ-সদস্য সচিব তাপস দাশ, সদস্য প্রীতম দাশ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..