জাতিগত বিভেদ সৃষ্টি নয়, সবার আগে আমাদের প্রথম পরিচয় আমরা সবাই বাংলাদেশি। রাষ্ট্র একজন মুসলমানকে যে অধিকার দেবে, একজন হিন্দু, বৌদ্ধ কিংবা খ্রিস্টানও সেই একই অধিকার ভোগ করবেন। এই দেশে কেউ সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়। বলেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকাস্থ গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের আয়োজনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন দেশে কেউ সংখ্যাগুরু সংখ্যালঘু নয়, শহীদ জিয়ার জিয়ার দর্শন অনুযায়ী আমরা সবাই গর্বিত বাংলাদেশি। সবার আগে আমাদের প্রথম পরিচয় আমরা সবাই বাংলাদেশি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই ঘোষণা শুধু একটি রাজনৈতিক বক্তব্য নয়; এটি আমাদের জাতির জন্য দিকনির্দেশনা।
নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেন—আসন্ন শারদীয় দুর্গাপূজায় সকলকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের।
আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেদুল ইসলাম টিটন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল ইসলাম বাহার, বাংলা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মাসুম বিল্লাহ, ছাত্রদল তেজগাঁও কলেজ শাখার আহ্বায়ক কমিটির সদস্য ইভান রহমান, ঢাকা কলেজ ছাত্রদল নেতা রুমোন ইসলাম প্রমুখ।