× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

গোগা ইউনিয়নে উঠান বৈঠক: বক্তব্য রাখলেন জননেতা মফিকুল হাসান তৃপ্তি

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
বক্তব্য রাখলেন জননেতা মফিকুল হাসান তৃপ্তি

যশোরের শার্শা উপজেলার ৬ নং গোগা ইউনিয়নের ১ নং ওয়ার্ড (পাচভূলাট), ২ নং অগ্রভূলাট ও ৩ নং হরিশ্চন্দ্রপুর ওয়ার্ড বিএনপি আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দফতর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জননেতা মফিকুল হাসান তৃপ্তি।
বক্তব্যে তিনি বলেন
“আমরা বাঙালি, আমরা সকলে ধর্ম-বর্ণ নির্বিশেষে একত্রে বসবাস করি। আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নাগরিক। কিন্তু ধর্মীয় উগ্র মৌলবাদী শক্তি আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা ধর্মকে পুঁজি করে, ধর্মের নাম ভাঙিয়ে মানুষের দ্বারে দ্বারে বিভ্রান্তি ছড়াচ্ছে। কিন্তু আমরা সকলে মিলে জাতীয়তাবাদী আদর্শকে ধারণ ও লালন করে এর সমুচিত জবাব দেব ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার মাধ্যমে। ইনশাআল্লাহ, মৌলবাদীর জবাব হবে জাতীয়তাবাদী আদর্শের প্রতিষ্ঠা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
থানা বিএনপির যুগ্ম সম্পাদক কুদ্দুছ আলী বিশ্বাস ও তাজউদ্দীন আহমেদ, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা।
যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক , স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ,
গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, সেক্রেটারি আব্দুল হামিদ ও সিনিয়র সহ-সভাপতি গোলাম সরোয়ার।
এছাড়াও উপস্থিত ছিলেন—
বাগআচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোনায়েম, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, কায়বা ইউনিয়ন বিএনপির সেক্রেটারি শহীদুল ইসলাম, বাহাদুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য আসাদুজ্জামান আসাদ, পুটখালি ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ওলিয়ার রহমান, যুবদল নেতা জিয়া বিশ্বাস ও পিন্টু রহমান, যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, শার্শা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বিপ্লব হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি বিপ্লব মন্ডলসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ শার্শা উপজেলা শ্রমিক নেতা হান্নান সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..