× Banner
সর্বশেষ
তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ পঞ্চগড়ের বোদায় নিজ বাসের চাকায় পিষ্টে বাস সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ – মাহ্‌দী আমিন কামারখালী বাজার ব্যবসায়ীদের দাবী কামারখালী’র ল্যাট্রিন ও কসাইখানা কবে চালু হবে সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায় – সড়কমন্ত্রী নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ

শরীয়তপুরে আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ আহত-৪, আটক-১

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬

সৈকত দত্ত, শরীয়তপুর থেকে: শরীয়তপুর সরকারী কলেজে আদিপত্য বিস্তাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে জেলা ছাত্রলীগ আহবায়ক মোঃ মহসিন মাদবর সহ ৪জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ১ জনকে আটক করেছে। গুরুতর আহত অবস্থায় জেলা ছাত্রলীগ আহবায়ক মহসিন মাদবরকে ঢাকা মেডিকেলে প্রেরন করা হয়েছে। এসময় জেলা ছাত্রলীগ নেতারা মাদারীপুর-শরীয়তপুর সড়ক ১ ঘন্টা অবরোধ করে রাখে।

শরীয়তপুর সরকারী কলেজ ছাত্রলীগ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বে থাকা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘ দিন যাবত শরীয়তপুর সরকারী কলেজে ছাত্রলীগের আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগ আহবায়ক মহসিন মাদবর ও সদর উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক সবুজ তালুকদারের সমর্থদের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি শরীয়তপুর সরকারী কলেজ ছাত্রাবাস থেকে পুলিশ চার জন শিক্ষার্থীকে মাদকদ্রব্য সেবন কালে গ্রেফতার করে। ছাত্রাবাসে ছাত্রর চাইতে বহিরাগতদের সংখ্যাই বেশি। এক শ্রেনীর প্রভাবশালীরা বহিরাগতদের ছাত্রাবাসে থাকার সুযোগ করে দিয়ে তাদের মাধ্যমে মাদক ব্যবসা চালায় বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন সময় পুলিশের অভিযানে মাদক সহ গ্রেফতার হচ্ছে অনেকে। মুলত শরীয়তপুর সরকারী কলেজ ছাত্রাবাস ও কলেজ শাখা ছাত্রলীগ দখলে রাখার জন্য এই সংঘর্ষের ঘটনা ঘটে।

শরীয়তপুর সরকারী কলেজের ছাত্রাবাসে থাকা সাধারণ শিক্ষার্থীদের সাথে আলাপ কালে জানায়, কলেজ ছাত্রাবাসে বহিরাগতদের প্রভাব বেশী। আমরা যারা দুর-দূরান্ত থেকে এসে কলেজ ছাত্রাবাসে থাকি তাদের পড়াশুনার চাইতে আতঙ্কে বেশী সময় কাটে। আমরা মাদক ও প্রভাব মুক্ত শিক্ষা বান্ধব ছাত্রাবাস চাই।

আহত ছাত্রলীগ নেতা রুহুল আমিন ঢালী, মকবুল মাদবর, রাসেল সরদার জানায়, কলেজ ছাত্রাবাসে অবাধে মাদক ব্যবসা ও সেবন চলে। জেলা ছাত্রলীগ আহ্বায়ক মহসিন মাদবর বাঁধা দেয়ায় সদর উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক সবুজ তালুকদারের সমর্থকরা আমাদের উপর অতর্কিতে হামলা করে।

সদর উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক সবুজ তালুকদার বলেন, শরীয়তপুর সরকারী কলেজ ছাত্রাবাসে যে সকল শিক্ষার্থীরা থাকে তাদের মধ্যে ৯০ শতাংশ আমার সমর্থক। জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবরের সমর্থক ছাত্র ও বহিরাগতরা ছাত্রাবাসে মাদক সেবন কালে আমার সমর্থকরা তাদের পুলিশে ধরিয়ে দেয়। সেই থেকে মহসিন ও তার সমর্থকরা আমার সমর্থকদের মারধর করে। গতকালও (সোমবার) মহসিন উপস্থিত থেকে আমার সমর্থকদের মারধর করেছে। তাই ক্ষিপ্ত হয়ে আমার সমর্থকরা মহসিনকে মারধর করেছে।
তিনি আরো বলেন, আমি নিজে একটা সিগারেট খাইনা। এবং কি আমার সমর্থকদেরও সিগারেট খাইতে দেই না। মাদক ব্যবসা বা সেবনের সাথে আমি ও আমার সমর্থকরা কেউ জড়িত না।

সিনিয়র সহকারী পুলিশ সুপার তানভীর হায়দার শাওন বলেন, আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুর সরকারী কলেজে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালিন সময় একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..